জুমবাংলা ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী) গুরুতর অসুস্থ। বুধবার সকালে তাকে উত্তরা ‘মেডিক্যাল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে’ ভর্তি করা হয়েছে বলে তার প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানিয়েছেন। বি চৌধুরীর মেয়ে ডা. শায়লা চৌধুরী জানান, বাবার আগে থেকেই স্কিমিক হার্ট ডিজিজ রয়েছে। সকালে তার ফুসফুসে সংক্রামণ (ফুসফুসে পানি জমা) হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

chowdhury

Advertisement

জাহাঙ্গীর আলম জানান, উত্তরা মেডিক্যাল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের কার্ডিওলজিস্ট অপর্ণা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ মারুফ বিন হাবিব এবং শায়লা চৌধুরীর তত্ত¡াবধায়নে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর চিকিৎসা চলছে। উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সাবেক রাষ্ট্রপতি আগেও একাধিকবার ভর্তি হয়েছিলেন। প্রতিবারই সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি।

উল্লেখ্য, ৯৫ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। চিকিৎসক থেকে ১৯৭৮ সালে জিয়াউর রহমানের অনুরোধে বিএনপিতে যোগ দিয়ে নতুন রাজনৈতিক জীবন শুরু করেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। তিনি দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন। জিয়াউর রহমানের সরকারের উপ-প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

বি চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর আসন থেকে ১৯৭৯, ১৯৯১ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারে তিনি শিক্ষামন্ত্রী এবং পরে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৯৬ সালে বিএনপি যখন বিরোধী দলে তখন জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্বও পালন করেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী।

২০০১ সালের ১৪ নভেম্বর বিএনপির মনোনয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। রাজনৈতিক কারণে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। পরে তিনি ২০০৪ সালের ৮ মে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। বর্তমানে দলটির প্রেসিডেন্ট তিনি।

পাক প্রধানমন্ত্রীর সঙ্গে যা আলোচনা হলো জাকির নায়েকের

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর সংসার স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী, দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে। তার বড় মেয়ে মুনা চৌধুরী পেশায় ব্যারিস্টার। ছোট মেয়ে শায়লা চৌধুরী পেশায় চিকিৎসক এবং ঢাকার উত্তরা মহিলা মেডিক্যাল কলেজে অধ্যাপনা করেন। একমাত্র ছেলে মুন্সীগঞ্জ-১ আসন থেকে তিন দফায় নির্বাচিত সংসদ সদস্য বিকল্পধারা নেতা মাহী. বি. চৌধুরী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.