Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news সারজিসের হুঁশিয়ারি: আমরা গদিতে বসাতে পারি, নামাতেও পারি
Bangladesh breaking news জাতীয়

সারজিসের হুঁশিয়ারি: আমরা গদিতে বসাতে পারি, নামাতেও পারি

By Tarek HasanAugust 15, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : পাল্টা অভ্যুত্থান ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সারজিস আলম

Advertisement

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থপাচার ও লুটপাটে অভিযুক্তদের গ্রেপ্তারের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো দীর্ঘসূত্রতা দেখা দিলে তাদেরও গদি ছাড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস এ হুঁশিয়ারি দেন।

এর আগে ১৫ আগস্ট ঘিরে পাল্টা অভ্যুত্থানের সম্ভাবনা ঠেকাতে ডাকা “রেজিস্ট্যান্স উইকের” অংশ হিসেবে সর্বাত্মক অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সারজিসের নেতৃত্বে মিছিল নিয়ে শাহবাগে আসেন একদল শিক্ষার্থী। তারা শাহবাগ মোড়ের মাঝখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। শাহবাগ মোড়ে কিছুক্ষণ অবস্থান করে মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন।

সাংবাদিকদের সারজিস বলেন, “ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আমার রাস্তায় নামার প্রয়োজন ছিল না। কিন্তু কুচক্রী মহল ফ্যাসিবাদের দোসররা তাদের কুচক্র এখনো শেষ করেনি। দেশ ও দেশের বাইরে থেকে তারা বিভিন্ন অপচেষ্টা করার চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের আবার রাস্তায় নেমে আসতে হয়েছে। আমরা চাই না, আমাদের রাস্তায় নামার কারণে আমাদের একজন ভাইবোনেরও সমস্যা হোক। কিন্তু দেশ যখন সংকটে পড়ে যায়, তখন কষ্ট হলেও আমাদের রাস্তায় নামতে হয়। কারণ, দেশ ক্ষতিগ্রস্ত হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব।”

১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ থেকে শুরু করে স্বৈরাচারের দোসররা একটা পাল্টা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে, বিভিন্ন মহল থেকে এমন খবর পাচ্ছেন উল্লেখ করে সারজিস বলেন, “আমরা হুঁশিয়ার করে দিতে চাই, পাল্টা অভ্যুত্থান ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না, যে অস্তিত্ব নিয়ে ১০০ বছর পরে হলেও তারা বাংলাদেশে এসে দাঁড়াতে পারবে। তাদের সাবধান করে দিতে চাই, এই দেশ নিয়ে আর কোনো ছেলেখেলা করবেন না। ছাত্র-জনতা মিলে এ দেশকে যেদিকে যাওয়া প্রয়োজন, সেদিকে নিয়ে যাবে। এর জন্য যা করা প্রয়োজন, আমরা তা-ই করব।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্প্রতি যে চার দফা দাবি জানিয়েছে, সে বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে সারজিস আলম বলেন, “রেজিস্ট্যান্স উইক আমরা দিয়েছি এই জায়গা থেকে যে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা পাল্টা অভ্যুত্থান ঘটাতে চায়। তারা এমন কোনো নোংরা পরিকল্পনা করলে তা রুখে দেওয়ার জন্য ছাত্র-জনতা রেজিস্ট্যান্স উইক দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার হচ্ছে ছাত্র-জনতার সরকার। আমরা তাদের প্রশ্ন করব, চাপে রাখব। কিন্তু এটুকু বিশ্বাস করি যে তাদেরও আমাদের দাবি দ্রুততম সময়ে মেনে নেওয়ার সদিচ্ছা আছে৷ ইতিমধ্যে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থপাচার ও লুটপাটে অভিযুক্তদের গ্রেপ্তার করা শুরু হয়েছে৷ এ ক্ষেত্রে সরকারের মধ্যে কোনো দীর্ঘসূত্রতা দেখলে আমরা বলে দিচ্ছি, তাদের যেমন আমরা ওই গদিতে বসাতে পারি, তেমনি নামাতেও পারি।”

পাকিস্তানের ভিসা নিয়ে বাংলাদেশসহ ১২৬টি দেশের জন্য সুখবর

এ সময় সারজিস আরও বলেন, “বিগত ১৬ বছরে কোথাও একটি পিলার নির্মাণ করা হলেও তার ক্রেডিট শেখ হাসিনাকে দেওয়া হয়েছে। তাহলে এ দেশে যে নামে-বেনামে, হিসাবে-বেহিসাবে আমাদের যে ভাইবোনদের হত্যা করা হয়েছে, তার ক্রেডিটও খুনি হাসিনার কাছে যায়। এই সাম্যের বাংলাদেশে আমরা চাই, ওই খুনি হাসিনারও এমন বিচার হোক, যেটি একপেশে নয়। খুনির জন্যও আমরা ন্যায্যতার কথা বলছি।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa