Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ৮ জনের
Bangladesh breaking news জাতীয়

সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ৮ জনের

By Tarek Hasanসেপ্টেম্বর 22, 2024Updated:সেপ্টেম্বর 22, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সিলেট, সুনামগঞ্জ ও সিরাজগঞ্জে বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও এসব ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে থেকে বিকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুসারে নিচে বিস্তারিত দেওয়া হলো।

বজ্রপাত

Advertisement

সিলেট: সিলেটে বজ্রপাতে একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) জেলার জৈন্তাপুর উপজেলায় ২ জন ও কানাইঘাট উপজেলায় ২ জন, গোয়াইনঘাটে একজন মারা যান।

নিহতরা হলেন, জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩), একই ইউনিয়নের ভিত্রিখেল বরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান মনই (৪৫), কানাইঘাট উপজেলার কেউটি হাওর এলাকার জমশেদ আলীর ছেলে মাসুক উদ্দিন ওরফে কালা মিয়া (৪০) ও কানাইঘাট পৌরসভার উত্তর দলইর মাঠি (খেলুরবন) গ্রামের তোতা মিয়ার ছেলে নুর উদ্দিন (৬০)। গোয়াইনঘাটের ভিত্রিখেল হাওর গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী রুকসানা বেগম (৪৭)।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে দ্বীন ইসলাম (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর চরপারা গ্রামে নিজ বাড়ির সামনে চারা খেতে বজ্রপাতে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য কালাম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির সামনে চারা খেতে দ্বীন ইসলাম লাকড়ি শুকাতে দিয়েছিলেন। দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন দেখে লাকড়িগুলো আনতে গেলে আকস্মিক বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমান জানিয়েছেন, বজ্রপাতে নিহত কৃষককে আর্থিক সহায়তা করা হবে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, রফিকুল ইসলামের ছেলে রুহুল ও বেলাল হোসেনের ছেলে আশরাফ। তারা দু’জন ওই ইউনিয়নের বাসিন্দা।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দিনমজুরের কাজ করে বাড়ি ফেরার পথে সন্ধ্যার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে রুহুল ও আশরাফ বজ্রপাতে মারা যান।

রাস্তার মাঝখানে যাত্রী ওঠা-নামা বন্ধের নির্দেশ

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসন থেকে পরিবার দুটিকে আর্থিক সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

জুন 20, 2026
Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

জুন 20, 2026
Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

জুন 20, 2026
Latest News
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa