Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস সাশ্রয়ী মূল্যে ভেন্টিলেটর তৈরি করল ঢাকা কলেজের শিক্ষার্থী
ক্যাম্পাস

সাশ্রয়ী মূল্যে ভেন্টিলেটর তৈরি করল ঢাকা কলেজের শিক্ষার্থী

By Saiful IslamApril 18, 20204 Mins Read

সাশ্রয়ী মূল্যে ভেন্টিলেটর তৈরি করল ঢাকা কলেজের শিক্ষার্থী

Advertisement
জুমবাংলা ডেস্ক : সাশ্রয়ী মূল্যের ভেন্টিলেটর তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের সদস্য সানি জুবায়ের।

সম্প্রতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চিকিৎসায় ব্যবহৃত ভেন্টিলেটর নামক যন্ত্রের চাহিদা বেড়েছে৷ করোনা মোকাবেলায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত সংখ্যক ভেন্টিলেটর প্রয়োজন৷ যেসব রোগীর করোনা সংক্রমণ খুবই মারাত্মক তাদের জীবন রক্ষায় কার্যকরী একটি যন্ত্র ভেন্টিলেটর৷ রোগীর ফুসফুস যদি কাজ না করে তাহলে রোগীর শ্বাস-প্রশ্বাসের কাজটা ভেন্টিলেটর করে দেয়৷

তবে প্রয়োজনের তুলনায় দেশে ভেন্টিলেটরের পরিমাণ খুবই কম৷ স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, বাংলাদেশে বর্তমানে ১ হাজার ২৫০টি (সরকারি হাসপাতালে ৫০০টি এবং বেসরকারি হাসপাতালে ৭৫০টি) ভেন্টিলেটর রয়েছে৷ আর এসব ভেন্টিলেটরের বাজার মূল্যও বেশি৷

বিশেষজ্ঞরা বলছেন, ১৭ কোটি মানুষের দেশে অন্তত পঁচিশ হাজার ভেন্টিলেটর থাকা দরকার।

করোনা মহামারী বিশ্বজুড়ে চলতে থাকায় ভেন্টিলেটরের চাহিদা যেমন বেড়েছে, তেমনি এত বিপুল পরিমাণে ভেন্টিলেটর উৎপাদন, বিপণন সম্ভব হয়ে উঠছে না। তাই প্রয়োজনের তুলনায় ভেন্টিলেটর সংকটে রয়েছে দেশের হাসপাতালগুলো৷

নিজের তৈরি সাশ্রয়ী মূল্যের এই ভেন্টিলেটর সম্পর্কে শিক্ষার্থী সানি জুবায়ের বলেন, আমরা বাইরের দেশ থেকে যে ভেন্টিলেটর আনি এগুলোর দাম অনেক বেশি৷ ওই ভেন্টিলেটর বিভিন্ন কাজে ব্যবহার করা হয়৷ শুধু যে শ্বাস-প্রশ্বাসের কাজ তেমন না, অনেক ক্যাটাগরি থাকে৷ বর্তমানে করোনা চিকিৎসার জন্য যেটা প্রয়োজন- তা হল ভেন্টিলেটরের সাহায্যে ফুসফুসে অক্সিজেন সাপ্লাই দেয়া এবং কার্বন ডাই অক্সাইড বের করা৷ আর এই কাজটা করা হয় মেকানিক্যালভাবে৷ আমার তৈরি ভেন্টিলেটর এই কাজটা পুরোপুরি করতে সক্ষম৷

তিনি বলেন, ভেন্টিলেটরের নলটা যখন শ্বাসযন্ত্রে ঢুকানো হবে তখন নির্দিষ্ট সময়ে বাতাসের প্রেসার, শ্বাস-প্রশ্বাসের রেট সিলেক্ট করে দেয়া যাবে৷ আর রোগীর ক্ষেত্রে এটা ভিন্ন ভিন্ন হতে পারে৷ আমি যদি রেস্পিরেটরি রেট ২৪ করে দেই, তাহলে প্রতি মিনিটে ফুসফুস ২৪ বার খুলবে ও বন্ধ হয়ে অক্সিজেন সাপ্লাই করবে ও কার্বন ডাই অক্সাইড বের করবে৷

ঢাকা কলেজের এই শিক্ষার্থী বলেন, আমি আমার সিস্টেমটাকে এমনভাবে তৈরি করেছি যেটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন সাপ্লাই দিতে সক্ষম৷ তবে এটার কাজ হবে শুধুমাত্র শ্বাসক্রিয়াকে যান্ত্রিকভাবে চালনা করা৷

করোনায় আক্রান্ত রোগীদের শুধুমাত্র শ্বাসক্রিয়া চালানোর কাজে ভেন্টিলেটর ব্যবহার করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, আমার এই ভেন্টিলেটরটি শুধুমাত্র এই কাজটাই করতে সক্ষম। তাই এটি ব্যবহার করলে সহজলভ্য এবং অনেক করোনা রোগীকে সেইভ করা সম্ভব৷

সানি জুবায়েরের তৈরি ভেন্টিলেটরটির মূল কাজ যেহেতু অক্সিজেন প্রবেশ করানো আর কার্বন ডাই অক্সাইড বের করে নিয়ে আসা। তাই এটাকে সম্পূর্ণভাবে একটা কন্ট্রোলার এবং রাজবেরি পাই নামক একটি সিঙ্গেল বোর্ড কম্পিউটার নিয়ন্ত্রণ করতে সক্ষম৷ বিদ্যুৎ চলে গেলে ভেন্টিলেটরের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য এটিতে আইপিএস ব্যবহার করা যাবে৷

এমন একটি ভেন্টিলেটর মাত্র সাত হাজার টাকার মধ্যে তৈরি করা সম্ভব৷ প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলে আরও ডেভেলপমেন্ট করা যাবে বলে জানান তিনি৷

সরকারের সহায়তায় বাণিজ্যিকভাবে উৎপাদন করলে খরচ আরও কমানো সম্ভব বলে মনে করেন তিনি৷ ভেন্টিলেটর তৈরির সময় করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের সঙ্গে কথা বলে চাহিদা অনুযায়ী এই ভেন্টিলেটর তৈরি করেছেন বলে জানান সানি জুবায়ের। তিনি বলেন, কীভাবে ভেন্টিলেটরটি কাজ করছে তার একটা ভিডিও আমি ওই চিকিৎসককে পাঠিয়েছি৷ তারা বলেছেন, ঠিক আছে। এভাবেই ভেন্টিলেটর কাজ করে৷

সানি আরও বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি৷ প্রয়োজনে এটি আরও উন্নত করা হবে। যাতে সহজেই এটি করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার করা যায়৷

ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, মহামারীর এই দুর্দিনে ঢাকা কলেজ শিক্ষার্থী সানী জুবায়ের সাশ্রয়ী একটি ভেন্টিলেটর বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে। নিঃসন্দেহে এটা প্রশংসার উদ্যোগ। ঢাকা কলেজ জাতির দুর্দিনে সবসময় যে অগ্রণী ভূমিকা পালন করে তার বড় নজির আবার রাখলে এই শিক্ষার্থী। আমরা এই প্রজেক্টটি সরকারের কাছে তুলে ধরব। কীভাবে দ্রুত এর ব্যবহারিক প্রয়োগ করা যায়। এটা প্রয়োগ করতে পারলে আমাদের ভেন্টিলেটর সঙ্কট যেমন কমে আসবে তেমনিভাবে চিকিৎসা ব্যবস্থায় নতুন একটি সংযোজন হবে।

উল্লেখ্য, সানি জুবায়ের ‘টিম অ্যাটলাস’ এর প্রতিষ্ঠাতা৷ টিম লিডার হয়ে তিনি মেক্সেলারেশন প্রতিযোগিতায় প্রথম স্থান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আয়োজিত টেকনিভ্যাল ২০১৮-তে চ্যাম্পিয়ন এবং ন্যাশনাল রোবটিক ফেস্টিভাল ২০১৭-তে চ্যাম্পিয়ন হন৷

ন্যাশনাল রোবট অলিম্পিয়াড ২০১৯-এ স্বর্ণ জয়, ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াড ২০১৯-এ ব্রোঞ্জ জয় করেন এই শিক্ষার্থী৷ এছাড়া তারই নেতৃত্বে গতবছর ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপে ১৩তম অবস্থান করে বাংলাদেশ৷ – যুগান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

May 31, 2026
CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

May 24, 2026
বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

May 24, 2026

Latest News

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

বেরোবি

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

চবি ছাত্রদল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

বেরোবি

মামলা ও কারাবরণ: আলোচনায় বেরোবির ৫ উপাচার্য

স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রফেসর ড. আনিসুর রহমান

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa