Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ স্বামীর কাছে ৪৬ বছর পর ৪৫ লাখ টাকা ভরণপোষণ চেয়ে আদালতে স্ত্রী!
আইন-আদালত বিভাগীয় সংবাদ

স্বামীর কাছে ৪৬ বছর পর ৪৫ লাখ টাকা ভরণপোষণ চেয়ে আদালতে স্ত্রী!

By Sibbir OsmanNovember 10, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: রাজশাহীতে ৪৫ লাখ টাকা ভরণপোষণের দাবিতে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।

৪৬ বছর পর নিজের ও দুই সন্তানের ভরণপোষণের দাবি করে রাজশাহীর পারিবারিক আদালতে মামলা করেছেন তিনি।

ওই নারীর দাবি, ৪৬ আগে দুই সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেন তার স্বামী।

মামলা দায়ের করা নারীর নাম শবনাম বেগম। রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া গ্রামে তার বাড়ি। তার দুই সন্তান আদিল হোসেন ও আরিফুল ইসলাম। তার স্বামী আব্দুল কুদ্দুসের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার খোর্দ্দগোবিন্দপুর গ্রামে।

মামলার আরজিতে শবনাম বেগম উল্লেখ করেন, ১৯৭৭ সালে নাবালক দুই সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেন তার স্বামী রাজশাহীর চারঘাট উপজেলার খোর্দ্দগোবিন্দপুর গ্রামের আব্দুল কুদ্দুস।

১৯৬৬ সালে আব্দুল কুদ্দুসের সঙ্গে শবনাম বেগমের বিয়ে হয়। বিয়েতে দেনমোহর ধার্য করা হয়েছিল ২০ হাজার টাকা। এ দেনমোহরের মধ্যে ২শ টাকার গয়না দেওয়া হয়েছিল। বকেয়া ছিল ১৯ হাজার ৮শ টাকা।

সংসার জীবনে তাদের দুই ছেলের জন্ম হয়। বড় ছেলে আদিল হোসেনের জন্ম হয় ১৯৬৮ সালে, ছোট ছেলে আরিফুল ইসলামের জন্ম ১৯৭৫ সালে। ১৯৭৭ সালে এই দুই নাবালক সন্তানসহ শবনাম বেগমকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। সেই থেকে তাদের কোনো খোরপোষ (ভরণপোষণ) দেওয়া হয়নি।
আদালত

Advertisement

আরজিতে আরও বলা হয়েছে, স্বামীর সঙ্গে শবনাম বেগমের স্বামী-স্ত্রীর সম্পর্ক বিদ্যমান। গত ২০ আগস্ট সন্তানদের বাবা আব্দু্র কুদ্দুসকে বাড়ির কাছে পেয়ে শবনাম বেগম তাদের ভরণপোষণ দাবি করেন। তিনি ভরণপোষণ দেবেন না বলে জানালে সম্প্রতি শবনাম মামলা করেন। কারণ, খোরপোষ দেওয়ার মতো যথেষ্ট আর্থিক সক্ষমতা আছে আব্দুল কুদ্দুসের।

আরজিতে শবনাম বেগম নিজের ৬শ মাসের খোরপোষ দাবি করেছেন। প্রতি মাসের ৫ হাজার টাকা হিসাবে এর পরিমাণ দাঁড়িয়েছে ৩০ লাখ টাকা। বড় ছেলে আদিল হোসেনের ১০৮ মাসের (৯ বছরের) একই হারে ৫ লাখ ৪০ হাজার টাকা এবং ছোট ছেলে আরিফুল ইসলামের ১৯২ মাসের (১৬ বছরের) ৯ লাখ ৬০ হাজার টাকা খোরপোশ দাবি করা হয়েছে। এতে মোট খোরপোষের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ লাখ টাকা।

জানতে চাইলে শবনাম বেগম গণমাধ্যমকে বলেন,আমি পৈতৃক ভিটায় একটি জরাজীর্ণ বাড়িতে থাকি। ছোট ছেলে একটি ছোট মুদি দোকান চালান। এ দিয়ে কোনো রকমে দিন কাটাছেন। আমার বয়স হয়েছে। এখন আর এভাবে চলতে পারছি না। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।

জানতে চাইলে শবনাম বেগমের আইনজীবী হজরত আলী বলেন, বিবাদীকে আদালতে জবাব দিতে হবে। সেই অনুযায়ী আদালতে রায় দেবেন।

তবে বিবাদী আব্দুল কুদ্দুস দাবি করে বলেন, স্ত্রীর আচরণের কারণে ৪৬ বছর আগে তালাক দিয়েছি। সেই সাক্ষী এখনো আছেন। বিয়েতে ৫০১ টাকা দেনমোহর ছিল। সেটা শোধ করে দিয়েছি। নাবালক অবস্থায় দুই সন্তানের খোরপোষ দিয়েছি। ৪৬ বছর পর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

বাচ্চা কোলে নিয়ে পরীক্ষার হলে মা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa