স্পোর্টস ডেস্ক: যশোর শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষার ইংরেজি ১মপত্র বিষয়ের ৫০টি খাতা হারিয়ে যাওয়ার ১৩ ঘণ্টা পর পাওয়া গেছে। খাতা হারিয়ে দিশাহারা হয়ে পড়েন ইংরেজি বিষয়ের পরীক্ষক স্কুলশিক্ষক এমএম বোরহান উদ্দীন।

বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয় স্থানীয় শিক্ষক মহলের মধ্যে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় হারিয়ে যাওয়া সেই খাতার বান্ডিল বুধবার সকাল সাড়ে ৯টায় পাওয়া গেছে নওয়াপাড়া শহরের জগবাবুর মোড় এলাকায়।

এসএসসি পরীক্ষা
প্রতীকী ছবি
Advertisement

এসএসসি পরীক্ষার পরীক্ষক উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক এমএম বোরহান উদ্দীন জানান, মূল্যায়নের জন্য আনা এসএসসি পরীক্ষার ইংরেজি বিষয়ের খাতার মধ্য থেকে ৫০টির একটি বান্ডিল তার মোটরসাইকেল থেকে পড়ে যায় নওয়াপাড়া-ধোপাদি সড়কে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নওয়াপাড়া শহরের ধোপাদি সড়কে।

খাতার বান্ডিলটি হারানোর পর ওই শিক্ষক সারারাত পাগলের ন্যায় ছোটাছুটি করে খুঁজতে থাকেন হারিয়ে যাওয়া সেই খাতা। ১৩ ঘণ্টা পর বুধবার সকাল সাড়ে ৯টার সময় হারিয়ে যাওয়া সেই খাতা পাওয়া যায় নওয়াপাড়া শহরের জগবাবুর মোড় এলাকায়।

বিষয়টি সম্পর্কে এ বছরে নির্বাচিত যশোর জেলাপর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক এসএম ফারুক আহমেদ বলেন, বিষয়টি জেনে আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। খাতা পাওয়ায় সহযোগিতা করেছেন স্থানীয় মিডিয়াকর্মীরা।

অবশেষে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন ৫৫ বছরের সেই বেলায়েত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.