Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন ‘মিমিকে ছাড়ব না’, হাসপাতালের বেড থেকেই হুমকি অভিযুক্তের
বিনোদন

‘মিমিকে ছাড়ব না’, হাসপাতালের বেড থেকেই হুমকি অভিযুক্তের

By Md EliasJanuary 30, 20262 Mins Read

টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তীর সঙ্গে দুর্ব্যবহার, মঞ্চ থেকে নামিয়ে দেওয়া এবং পুলিশি তদন্তে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতারের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনুষ্ঠানের অন্যতম আয়োজককারী তনয় শাস্ত্রী।

হাসপাতালের বেড থেকেই মিমিকে হুমকি

Advertisement

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে অসুস্থ শরীরেও তার আচরণে অনুতাপের লেশমাত্র নেই। হাসপাতালের বেডে শুয়েই মিমি চক্রবর্তীকে ‘ছেড়ে দেবেন না’ বলে হুমকি দেন তনয় শাস্ত্রী।

অন্যদিকে তনয় শাস্ত্রীর সেই হুমকিকে বিশেষ কোনো গুরুত্ব দিতে নারাজ মিমি চক্রবর্তী। তিনি বলেন, একজন মানুষকে যতটা গুরুত্ব বা ফুটেজ দেওয়া উচিত নয়, আমরা ইতোমধ্যে তার চেয়েও বেশি দিয়ে ফেলেছি।

জানা গেছে, গত রোববার বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় একটি বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেখানে রাত সাড়ে ১০টার দিকে তার অনুষ্ঠানের সময় নির্ধারিত থাকলেও অভিযোগ ওঠে— অভিনেত্রী প্রায় এক ঘণ্টা দেরিতে পৌঁছান। মঞ্চে উঠতে উঠতে সময় গড়িয়ে পৌনে ১২টা হয়ে যায়। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, অনুষ্ঠান চলার অনুমতি ছিল রাত ১২টা পর্যন্ত। সে কারণে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এ ঘটনার পর বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। অভিযোগে বলা হয়েছে— অনুষ্ঠান চলাকালীন ক্লাবের কর্মকর্তা তনয় শাস্ত্রী আচমকাই মঞ্চে উঠে পড়েন এবং তার গান বন্ধ করে তাকে নামিয়ে দেওয়া হয়। এতে অপমানিত ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন অভিনেত্রী।

তবে ক্লাবের কর্মকর্তা রাহুল বসু ও শোভন দাস এ অভিযোগ অস্বীকার করে বলেছেন—মিমি চক্রবর্তীকে কোনো অসম্মান করা হয়নি। তিনি এক ঘণ্টা দেরিতে, রাত সাড়ে ১১টার পর মঞ্চে ওঠেন। প্রশাসনের সময়সীমা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবেই ঠিক রাত ১২টায় অনুষ্ঠান বন্ধ করা হয়। অনুষ্ঠান বন্ধের ঘোষণাকে উনি অসম্মান ভেবে থাকলে সেটি দুর্ভাগ্যজনক। তবে তাকে সসম্মানেই বিদায় জানানো হয়েছে।

মিমি চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তিন দিন পর বৃহস্পতিবার দুপুরে তনয় শাস্ত্রীর বাড়ি থেকে তাকে আটক করে বনগাঁ থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

ভোলায় জামায়াতকে এলাকা ছাড়া করার ঘোষণা: বিএনপি নেতা শোকজ

এদিকে তনয় শাস্ত্রীর বাড়ির সামনে একাধিক নারী জড়ো হয়ে পুলিশকে আটকানোর চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ধস্তাধস্তির মধ্য দিয়েই বাড়িতে ঢুকে অভিযুক্তকে বের করে আনতে হয়। এ ছাড়া পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তনয় শাস্ত্রীসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে গোটা ঘটনা ঘিরে তদন্ত চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
অমিতাভের পোস্ট

বিশ্বকাপের আবহে অমিতাভের পোস্ট নিয়ে বিতর্ক

July 8, 2026
পূর্ণিমা

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা বললেন, ‘মেসি দেখিয়ে দিলেন’

July 8, 2026
Hospital

মাকড়সার কামড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা

July 8, 2026

Latest News

অমিতাভের পোস্ট

বিশ্বকাপের আবহে অমিতাভের পোস্ট নিয়ে বিতর্ক

পূর্ণিমা

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা বললেন, ‘মেসি দেখিয়ে দিলেন’

Hospital

মাকড়সার কামড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা

অভিনেত্রী সুস্মিতা

চতুর্থ বিয়ের মাত্র ৪ মাসেই মা হলেন অভিনেত্রী সুস্মিতা!

দীপিকা

বেবি বাম্পে নজর কাড়লেন দীপিকা

ইমতিয়াজ আলীর সিনেমা

পতনের পরও বক্স অফিসে বাজিমাত, ৫৫ কোটির পথে ইমতিয়াজ আলীর সিনেমা

কৃতি

‘মিমি’র শুটিং চলাকালেই ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন কৃতি

আমির খানের স্ত্রী গৌরীর সম্পদ

আমির খানের স্ত্রী গৌরীর সম্পদের পরিমাণ কত জানেন?

অভিনেত্রী মারিয়া মিম

মারিয়া মিমের সঙ্গে কে এই যুবক, তবে কি বিয়ে করলেন আলোচিত এই মডেল?

নায়ক আমির খান

প্রেমের কারণে মাথা ন্যাড়া করেন আমির খান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa