Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ১০০ কোটি টাকা জেতা রাইফুলের সঙ্গে ভাগ্য খুলল আরও ১৮ বাংলাদেশির
আন্তর্জাতিক প্রবাসী খবর

১০০ কোটি টাকা জেতা রাইফুলের সঙ্গে ভাগ্য খুলল আরও ১৮ বাংলাদেশির

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 5, 2023Updated:January 5, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে ‘বিগ টিকিট র‍্যাফেল ড্রতে’ জেতা মো. রাইফুলের ইসলামের (৩৫) সঙ্গে ভাগ্য খুলেছে আরও ১৮ প্রবাসী বাংলাদেশির।

১০০ কোটি টাকা জেতা রাইফুলের সঙ্গে ভাগ্য খুলল আরও ১৮ বাংলাদেশির

গত ১০ ডিসেম্বর ১৮ বাংলাদেশি ও একজন ভারতীয় প্রবাসীর কাছ থেকে টাকা নিয়ে টিকেট কিনেছিলেন রায়ফেল।

আল আইনে বসবাসরত নোয়াখালী জেলার রায়পুরের মুহাম্মদ রায়ফেল বলেন, ‘আমরা ২০ জন মিলে বিগ টিকেট কিনি৷ ২০ জনের মধ্যে কেউ ২০০ দিরহাম, ১২৫ দিরহাম, ৫০ দিরহাম আবার কেউ ২৫ দিরহাম করেও দিয়েছেন৷ এ মাসে আমরা ৩ হাজার দিরহামের টিকেট কিনেছি৷ প্রতিটি টিকেটের মূল্য ৫০০ দিরহাম।’

Advertisement

বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকায় (৫০০ দিহরাম) কেনা ওই টিকিটে লটারি জিতে এখন কোটির টাকার মালিক রায়ফেলসহ ২০ প্রবাসী কর্মী। মুহাম্মদ রায়ফেলের নামে কেনা ওই টিকেট আবুধাবির ‘দ্য বিগ টিকিট র‌্যাফেল ড্র’তে ৩৫ মিলিয়ন দিরহাম জিতেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৫ কোটি টাকা।

‘আমি তখন গাড়ি চালাচ্ছিলাম। আমাকে তারা ফোন করেছিল কিন্তু ধরতে পারিনি। পরে ২০ জনের একজন লাইভ শো-তে দেখে আমাকে খবরটি জানায়। আমি বিশ্বাসই করতে পারছিলাম না,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘লটারির মালিক হিসেবে বিগ টিকিট কর্তৃপক্ষ থেকে ৩৫ মিলিয়ন দিরহাম (১০৫ কোটি টাকা) বুঝে পাওয়ার পর তা ২০ জনের বিনিয়োগ অনুপাতে ভাগ করে নেওয়া হবে।’

রায়ফেল পেশায় একজন পিকআপ ও পারিবারিক ট্যাক্সি ড্রাইভার। মাসে ২ থেকে ৩ হাজার দিরহাম আয় করেন তিনি। বাকিরাও তার মতো কম আয়ের সাধারণ প্রবাসী কর্মী। দৈনিক মজুরি শ্রমিক, ড্রাইভার, পেইন্টার, হেল্পারের কাজে যুক্ত রয়েছেন তারা।

১৯ প্রবাসী বাংলাদেশিদের গ্রামের বাড়ি নোয়াখালী, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন জেলায়৷

‘আমরা সবাই গরীব পরিবার থেকে এসেছি। আমরা সবাই এখানে জীবিকা নির্বাহের চেষ্টা করছি। আমাদের অধিকাংশই ১ হাজার থেকে ৩ হাজারের মধ্যে আয় করে থাকি,’ বলেন তিনি।

লটারি জেতার পরের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে রায়ফেল বলেন, ‘এটি নিয়ে এখনো ভাবিনি। আমাদের জীবন স্থির হয়ে গেছে তবে আমরা স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাবো। আগামী দিনে টাকা দিয়ে কী করা যায় সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। প্রয়োজনে দেশবাসীকে সাহায্য করতে হবে।’

প্রায় তিন দশক আগে ১৯৯২ সালে আবুধাবি এয়ারপোর্ট ও শহরের প্রমোশনের জন্য বিগ টিকেট লটারি চালু করা হয়। প্রতিমাসে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়।

বিগ টিকেট লটারির প্রথম স্থানের পুরস্কার মূল্য প্রতিমাসে পরিবর্তন হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসে ছিল প্রথম পুরষ্কার, ৩৫ মিলিয়ন দিরহাম (প্রায় ১০৫ কোটি টাকা)।

আরব আমিরাতে ৯৮ কোটি টাকা জেতা রাইফুলের নোয়াখালীর বাড়িতে নেই কোনো থাকার ঘর

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa