Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ১২৫ বছর পর বিরল সূর্যগ্রহণ, বাংলাদেশে দেখা যাবে?
আন্তর্জাতিক

১২৫ বছর পর বিরল সূর্যগ্রহণ, বাংলাদেশে দেখা যাবে?

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 22, 20242 Mins Read

 জুমবাংলা ডেস্ক : ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এটি বছরের প্রথম সূর্যগ্রহণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি একটি বিরল সূর্যগ্রহণ হতে চলেছে। যে কারণে এই সূর্যগ্রহণ নিয়ে বিশেষ আগ্রহী জ্যোতির্বিজ্ঞানীরা। এই ধরনের গ্রহণ আবার হবে প্রায় ১২৫ বছর পর। তবে এই মহাজাগতিক দৃশ্য কেবলমাত্র দেখা যাবে আমেরিকা, কানাডা, মেক্সিকো, পশ্চিম ইউরোপ প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চল থেকে। দেখা যাবে না বাংলাদেশ ও ভারত থেকে।

১২৫ বছর পর বিরল সূর্যগ্রহণ, বাংলাদেশে দেখা যাবে?

Advertisement

৮ এপ্রিল হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের ঠিক আগেই, ২৫ মার্চ হবে চন্দ্রগ্রহণ। পর পর দুটি গ্রহণ দেখা নিয়ে মুখিয়ে আছেন জ্যোতির্বিজ্ঞানীরা। কারণ এবারই হতে চলেছে গত ৫০ বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণ। এবার যে সূর্যগ্রহণ হবে সেইরকম দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও অন্তত ১২৫ বছর।

সূর্যগ্রহণ এই গ্রহণ?

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এটাই হবে সাম্প্রতিক কালের সব থেকে দীর্ঘতম সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ মোট ৪ ঘণ্টা ২৫ মিনিট স্থায়ী হবে। তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে সাড়ে ৭ মিনিট। বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯টা ১২ মিনিট থেকে এই গ্রহণ চলবে রাত ১টা ২৫ মিনিট পর্যন্ত।

কোথা থেকে দেখা যাবে?

বিরল এক সূর্যগ্রহণ দেখার জন্য মুখিয়ে আছেন বিশ্বের কয়েক কোটি মানুষ। এই গ্রহণ নিয়ে বিশেষ আগ্রহ আছে জ্যোতির্বিজ্ঞানীদের। তবে অন্যান্য সূর্যগ্রহণের মতন একইসঙ্গে পৃথিবীর সব অঞ্চল থেকে দেখা যাবে না এটি। নাসা জানিয়েছে, চলতি বছরের প্রথম এই সূর্যগ্রহণ হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মহাজাগতিক এই দৃশ্য দেখা যাবে আমেরিকা, কানাডা, মেক্সিকো, পশ্চিম ইউরোপ প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চলে।

বাংলাদেশে সূর্যগ্রহণ দেখা যাবে?

নাসা বলছে, এই সূর্যগ্রহণ খুবই বিশেষ ধরনের। কারণ এই ঘটনা ঘটছে ৫৪ বছর পর। এর আগে ১৯৭০ সালে এইরকম সূর্যগ্রহণ হয়েছিল। এর পরে এই ঘটনা ঘটবে ২০৭৮ সালে। তবে এইরকম দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য অপেক্ষা করতে হবে প্রায় ১২৬ বছর। এর আগে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হয়েছে ভারতের মতই বাংলাদেশও।

কিন্তু এবার বাংলাদেশের বাসিন্দাদের হতাশ হতে হবে। কারণ চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে না বাংলাদেশ থেকেও। সূর্যগ্রহণটি যে অঞ্চলে দেখা যাবে সেখানে প্রায় ৪ কোটি মানুষের বাস। একমাত্র তাঁরাই এই মহাজাগতিক এবং দুর্লভ দৃশ্য উপভোগ করতে পারবেন।

সূর্যগ্রহণের সময় কী হয়?

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় একই রেখায় থাকে চাঁদ, সূর্য ও পৃথিবী। তখন সূর্য পুরোপুরি ঘূর্ণায়মান চাঁদের পেছনে ঢাকা পড়ে যায়। এই কারণে দিনের বেলাতেই ঘন অন্ধকার নামবে পৃথিবীতে। সেই সময়ে বিভ্রান্ত হবে নিশাচর প্রাণীরা। যখন এই গ্রহণ হবে তখন চাঁদ পৃথিবী থেকে মাত্র ৩,৬০০০০ কিলোমিটার দূরে থাকবে। পৃথিবীর কাছাকাছি থাকার কারণে চাঁদের আকার স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় দেখাবে। এর ফলে এটি সূর্যকে দীর্ঘ সময়ের জন্য ঢেকে রাখবে। এমন ঘটনা আবার হবে ২১৫০ সালে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

জুন 20, 2026
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026

Latest News

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa