Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ক্রিকেট (Cricket) ১৮ বছর বয়সী রিশাদই কাঁপিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে
ক্রিকেট (Cricket)

১৮ বছর বয়সী রিশাদই কাঁপিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে

By iNews DeskJanuary 29, 20212 Mins Read

১৮ বছর বয়সী রিশাদই কাঁপিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে

Advertisement
স্পোর্টস ডেস্ক : রিশাদ হোসেন, উদীয়মান এই লেগস্পিনারকে ‌‘ভবিষ্যতের তারকা’ ভাবা হচ্ছে এখনই। ১৮ বছর বয়সী এই লেগস্পিনার এবার তার ওপর আস্থার প্রতিদান দিলেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বিপক্ষে খেলতে নেমে।

টেস্ট সিরিজ শুরুর আগে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে সফরকারি ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। ম্যাচের প্রথম দিনই ক্যারিবীয়দের নাকাল করেছেন স্বাগতিক দলের বোলাররা।

২৫৭ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ৭৫ রান খরচায় লেগস্পিনার রিশাদ একাই নিয়েছেন ৫ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন পেসার খালিদ আহমেদ। একটি করে উইকেট গেছে শাহাদাত হোসেন আর সাইফ হাসানের ঝুলিতে।

অথচ টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই ছিল ওয়েস্ট ইন্ডিজের। রান পেয়েছেন দুই ওপেনারই। জন ক্যাম্পবেল ৪৪ রানে শাহাদাত হোসেনের শিকার হয়ে ফিরলেও একটা পর্যায়ে ১ উইকেটেই ১১০ রান তুলে ফেলেছিল ক্যারিবীয়রা।

সেখান থেকে খালিদ আহমেদ আর রিশাদ হোসেনের তোপে ২১ রান তুলতে আরও ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। জসুয়া ডা সিলভা আর কায়াল মায়ার্স মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। তবে ইনিংস খুব বড় করতে পারেননি। সিলভা ২০ রান করে হন সাইফের শিকার। ৪০ রান করা মায়ার্সকে বোল্ড করেন রিশাদ।

এরপর ক্যারিবীয়দের লেজটাও ছেঁটে দিয়েছেন রিশাদ। একটা প্রান্ত ধরে ছিলেন অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট। ওপেনিংয়ে নেমে দলকে ২৪৮ পর্যন্ত টেনে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ১৮৭ বলে ১০ বাউন্ডারিতে ৮৫ রান করা এই ওপেনারকে এলবিডব্লিউ করেছেন খালিদ আহমেদ।

নবম ব্যাটসম্যান হিসেবে ব্রেথওয়েট ফেরার পর আর ৯ রান যোগ করে প্রথম ইনিংসে ২৫৭ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা। খেলেছে ৭৯.১ ওভার।

বিসিবি একাদশ
মোহাম্মদ নাঈম, তৌহিদ হৃদয়, নুরুল হাসান (অধিনায়ক), সাইফ হাসান, শাহাদাত হোসেন, আকবর আলি (অধিনায়ক), সাদমান ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, ইয়াসির আলি, মাহমুদুল হাসান জয়, শাহীন আলম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেইনে মোসেলে, এনক্রুমাহ বোনার, জার্মেই ব্ল্যাকউড, কাভেম হজ, জসুয়া ডা সিলবা, কাইল মায়ার্স, আলজেরি জোসেফ, কেমার রোচ, শেনন গ্যাব্রিয়েল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
টি-টোয়েন্টি সিরিজ

টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

July 19, 2026
সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

July 17, 2026
অর্থায়ন

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের দাবি আমিনুল ইসলাম বুলবুলের

June 26, 2026

Latest News

টি-টোয়েন্টি সিরিজ

টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

অর্থায়ন

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের দাবি আমিনুল ইসলাম বুলবুলের

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

ওয়ানডে

জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন ও মিরাজ

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa