Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ১ অক্টোবরের মধ্যে ক্লাস শুরুর দাবি গুচ্ছের নতুন বর্ষের শিক্ষার্থীদের
শিক্ষা

১ অক্টোবরের মধ্যে ক্লাস শুরুর দাবি গুচ্ছের নতুন বর্ষের শিক্ষার্থীদের

By Bhuiyan Md TomalSeptember 16, 20242 Mins Read

১ অক্টোবরের মধ্যে ক্লাস শুরুর দাবি গুচ্ছের নতুন বর্ষের শিক্ষার্থীদের

Advertisement
ইব্রাহীম খলিল, জবি প্রতিনিধি:  ২২ শে সেপ্টেম্বরের মধ্যে সুস্পষ্টভাবে চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা ও ১ লা অক্টোরের মধ্যে গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরুর দাবি জানিয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তিকৃত শিক্ষার্থীরা।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও গুচ্ছভুক্ত অন্যন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষার্ধীরা বলেন, ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয় এখনও ক্লাস শুরু করতে পারেনি। এসময় শিক্ষার্থীরা ১ অক্টোবরের মধ্যে ক্লাস শুরু না করলে রাজপথে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন।

আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আকিবুর রহমান আকিব বলেন, ১ আগস্ট আমাদের ক্লাস শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। পরবর্তীতে দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এখনও ক্লাস শুরুর প্রক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে না। এমতাবস্থায় আমাদের দুটি দাবি হলো- চলতি মাসের ২২ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা করতে হবে। শুরুর বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিতে হবে।

১ অক্টোরের থেকে গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু করতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ জীবন নিশ্চিত করার জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হবে।

মানববন্ধনে একজন অভিভাবক বলেন, আমি সকল শিক্ষার্থীদের পক্ষ হয়ে বলছি, চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করে অনতিবিলম্বে ক্লাস শুরু৷ ব্যবস্থা করা হোক। অনেক শিক্ষার্থী দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দিয়েছে। তাদের জীবন থেকে দুইটা বছর চলে গেছে। তাদের ভবিষ্যৎ জীবন রক্ষার্থে আর বিলম্ব না করে ক্লাস শুরু করা দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের জেবুন আতকিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রাহিমা সুলতানা ও আইন বিভাগের খাইরুল ইসলাম সহ অন্যারা।

এদিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষার পর তিন মাস পেরিয়ে গেলেও এখনো ক্লাস শুরু হয়নি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২২ সেপ্টেম্বর এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ৩০ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরুর ঘোষণা দিয়েছেন। কিন্তু গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ধাপের ভর্তি এখনো আটকে রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
SSC

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

July 8, 2026
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
প্রাথমিক বৃত্তির ফল

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের সময় জানালো অধিদফতর

July 7, 2026

Latest News

SSC

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

প্রাথমিক বৃত্তির ফল

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের সময় জানালো অধিদফতর

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় নির্দেশনা জারি

Poli

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে পলি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

Ministry-of-Education

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল

Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা চলাকালে মাতলামি করা সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa