Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news ২০২৬ সালে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে নতুন আলোচনা
Bangladesh breaking news আন্তর্জাতিক

২০২৬ সালে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে নতুন আলোচনা

By Tarek Hasanজানুয়ারি 12, 20263 Mins Read

২০২৬ সালে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ও মানবজাতির সঙ্গে ভিনগ্রহী প্রাণীর প্রথম যোগাযোগ ঘটতে পারে—এমনই এক ভবিষ্যদ্বাণীর কথা বলা হয় বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার নামে। চলমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই কথিত পূর্বাভাস নতুন করে আলোচনায় এসেছে, যদিও বিশ্লেষকেরা একে প্রমাণহীন দাবি বলেই দেখছেন।

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

Advertisement

যদিও ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে বাবা ভাঙ্গার মৃত্যু হয়েছে। তবে তার ভবিষ্যদ্বাণীগুলো আজও কৌতূহলের বিষয় হয়ে আছে।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবা ভাঙ্গা নাকি ২০২৬ সালে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা এবং মানবজাতির প্রথম ভিনগ্রহী প্রাণীর সঙ্গে সাক্ষাতের ভবিষ্যদ্বাণী করেছিলেন।

তিনি সতর্ক করে বলেছিলেন, ‘মানবজাতি ভিনগ্রহী জীবনের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে, যা একটি বৈশ্বিক সংকট বা প্রলয়ের দিকে নিয়ে যেতে পারে।’ কিছু ষড়যন্ত্রতত্ত্ববাদী এই ভবিষ্যদ্বাণীকে রহস্যময় বস্তু 3I/ATLAS–এর আবিষ্কারের সঙ্গে যুক্ত করছেন, যা গত মাসে পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে অতিক্রম করেছে।

চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে—যার মধ্যে চীনের তাইওয়ানের ওপর ধারাবাহিক সামরিক চাপ এবং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন রয়েছে—কিছু মানুষের দাবি, বাবা ভাঙ্গার তৃতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত ভবিষ্যদ্বাণী সত্যি হতে পারে।

যদিও বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধ এ বছর শুরু হওয়ার কথা, তবুও তা মানবজাতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করবে না বলে ধারণা করা হয়। তার আগের ভবিষ্যদ্বাণীগুলোতে বলা হয়েছিল, মানবজাতির পতন শুরু হয়েছে গত বছর থেকে, আর পৃথিবীর চূড়ান্ত অবসান ঘটবে ৫০৭৯ সালে।

২০২৫ সালের জন্য বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর মধ্যে ছিল ভয়াবহ ভূমিকম্প, ইউরোপে যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয়, পাশাপাশি মানবজাতির পতনের সূচনা।

বিশ্লেষকেরা বলছেন, সাধারণ মানুষের মনে অজানাকে জানার কৌতূহল এবং বর্তমান বৈশ্বিক সংকটের ভীতি থেকেই এই ‘ভবিষ্যদ্বাণী’ নতুন করে প্রাণ পেয়েছে। তবে এগুলো আসন্ন কোনো বৈশ্বিক যুদ্ধের প্রামাণ্য তথ্য নয়।

২০২৬ নিয়ে কী ‘ভবিষ্যদ্বাণী’ করেছেন ভাঙ্গা

কথিত আছে, ২০২৬ সালের জন্য বাবা ভাঙ্গা তিনটি প্রধান সতর্কবার্তা দিয়েছিলেন। এগুলো হলো— ১. বৈশ্বিক সংঘাত: বড় শক্তিগুলোর বিরোধের জেরে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। ২. প্রাকৃতিক বিপর্যয়: ভয়াবহ ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো চরম প্রাকৃতিক দুর্যোগ। ৩. অর্থনৈতিক অস্থিতিশীলতা: ইউরোপে সংঘাতের ফলে বিশ্বজুড়ে চরম আর্থিক বিপর্যয়।

বাবা ভাঙ্গার যেসব অনুমান সঠিক হয়েছে

২০০০ সালে রুশ সাবমেরিন ‘কুর্স্ক’ দুর্ঘটনা। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে বিমান হামলা। বারাক ওবামার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া। চেরনোবিল পারমাণবিক বিপর্যয়। বৈশ্বিক সন্ত্রাসবাদের উত্থান।

যেসব ‘ভবিষ্যদ্বাণী’ সত্য হয়নি

২০১০ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। ২০২৫ সালে ভিনগ্রহের প্রাণীদের পৃথিবীতে আগমন।

বাবা ভাঙ্গার অন্যান্য পূর্বাভাস

২০২৮ সাল: জ্বালানির সন্ধানে শুক্র গ্রহে মানুষের অভিযান। ২০৩৩ সাল: ব্যাপক মাত্রায় মেরু অঞ্চলের বরফ গলা। ২০৭৬ সাল: বিশ্বব্যাপী সাম্যবাদের প্রসার। ২১৭০ সাল: ভয়াবহ খরায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিপর্যয়। ৩০০৫ সাল: মঙ্গল গ্রহের সভ্যতার সঙ্গে পৃথিবীর বাসিন্দাদের যুদ্ধ। ৩৭৯৭ সাল: বসবাসের অযোগ্য হয়ে পড়বে পৃথিবী। ৫০৭৯ সাল: পৃথিবীর ধ্বংস।

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর পাশাপাশি, সামাজিক মাধ্যমে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী নিয়েও আলোচনা চলছে। নস্ত্রাদামুস ছিলেন ১৫০০ সালের এক ফরাসি জ্যোতিষী ও চিকিৎসক, যিনি আধুনিক যুগের কিছু গুরুত্বপূর্ণ ঘটনার—যেমন অ্যাডলফ হিটলারের উত্থান, ১১ সেপ্টেম্বরের হামলা এবং কোভিড-১৯ মহামারির—ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে মনে করা হয়।

আরও পড়ুনঃ

রাস্তার কুকুরদের জন্য ১০ একর জমি দানের ঘোষণা অভিনেতার

নস্ত্রাদামুসের অস্পষ্ট লেখার ব্যাখ্যা অনুযায়ী, এ বছর কোনো প্রভাবশালী পুরুষ ব্যক্তিত্বের হত্যাকাণ্ড অথবা এমন কোনো রাজনৈতিক অভ্যুত্থান ঘটতে পারে, যা একটি রাজনৈতিক শাসনব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে। তার লেখার আরেকটি পদ্যে এ বছর সাত মাসব্যাপী এক ভয়াবহ যুদ্ধের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Iran

২৪ ঘণ্টার মধ্যে ইরান আমেরিকা ঐতিহাসিক শান্তি চুক্তি!

জুন 13, 2026
India's new army chief

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

জুন 13, 2026
সর্বোচ্চ নেতা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন ৯ জুলাই

জুন 13, 2026
Latest News
Iran

২৪ ঘণ্টার মধ্যে ইরান আমেরিকা ঐতিহাসিক শান্তি চুক্তি!

India's new army chief

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

সর্বোচ্চ নেতা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন ৯ জুলাই

অভিনয়শিল্পী আসমা ঝিলিক

হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

Tower

আস্ত মোবাইল টাওয়ার উধাও!

Marrige

পঁচিশ বছর লিভ-ইন সম্পর্কে থাকা বাবা-মায়ের বিয়ে দিলেন সন্তানরা

বরিশালের উজিরপুর উপজেলা

উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

মো. জিসান আহম্মেদ প্রধান

প্রেমিকাকে ‘ধর্ষণে অভিযুক্ত’ শিবিরের সেই কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার

অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস

ভারতীয় বিমান

আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa