জুমবাংলা ডেস্ক : ৪০তম বিসিএসের (সাধারণ ক্যাডার) ভাইভার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএস সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৪ হাজার ১৫০ জনের ভাইভা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
এর আগে ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষায় ২০ হাজারেরও বেশি প্রার্থী অংশ নিলেও পাস করেন ১০ হাজার ৯৬৪ জন। এই বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার জন। প্রিলিমিনারি পাস করেছিল ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


