Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ৪৮ বছর পর সীমানায় মুছল ‘পাকিস্তান’
আন্তর্জাতিক

৪৮ বছর পর সীমানায় মুছল ‘পাকিস্তান’

By Sazzad Hossainসেপ্টেম্বর 13, 20192 Mins Read
৪৮ বছর পর সীমানায় মুছল ‘পাকিস্তান’
সীমান্ত পিলারে লেখা ‘পাক’ শব্দটি বদলে ‘বিডি’ করা হয়েছে
Advertisement

জুমবাংলা ডেস্ক: স্বাধীনতার দীর্ঘদিন পরও বাংলাদেশ-ভারত সীমানায় সীমান্ত পিলারে লেখা ছিল ‘পাকিস্তান’ বা ‘পাক’। স্বাধীনতার ৪৮ বছর পর সীমান্ত পিলার থেকে এই ‘পাকিস্তান’ বা ‘পাক’ লেখা অপসারণ করে ‘বাংলাদেশ’ বা ‘বিডি’ লিখেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা। সীমান্তে প্রায় ৮ হাজার পিলারে করা হয়েছে এই পরিবর্তন।

বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের কোনো পিলারে এখন থেকে ‘পাকিস্তান বা পাক’ লেখা থাকবে না। সেখানে থাকবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাম।

বিজিবি সূত্র জানায়, ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর ৮ হাজারের অধিক পিলারে ইংরেজিতে খোদাই করে ইন্ডিয়া/পাক এবং ইন্ডিয়া/পাকিস্তান লেখা ছিল। মূলত বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম সীমান্তের অনেক পিলারে পাকিস্তান/পাক লেখা ছিল।

৪৮ বছর পর সীমানায় মুছল ‘পাকিস্তান’
সীমান্ত পিলারে লেখা হয়েছে ‘বাংলাদেশ’

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে মাধ্যমে ৩০ লাখ প্রাণের বিনিময়ে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভের এত বছর পরও সীমান্ত পিলারগুলো থেকে পাকিস্তান বা পাক শব্দের বদলে বাংলাদেশের নাম না থাকার বিষয়টি সীমান্তে বসবাসকারী বাঙালি ও বাংলাদেশের সকল মানুষের কাছে ছিল লজ্জার। বিষয়টি নজরে আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামের অধীনস্ত রিজিয়নসমূহকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। এরপর বিজিবির নিজস্ব তহবিল থেকে এসব সীমান্ত পিলার থেকে পাকিস্তান বা পাক লেখা অপসারণ করে বাংলাদেশ বা বিডি লেখার কাজ শুরু হয়।

বিজিবি সূত্র জানায়, বিজিবির সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে এরই মধ্যে সীমান্ত পিলার থেকে পাকিস্তান বা পাক লেখা মুছে বাংলাদেশ বা বিডি লেখার কাজ সম্পন্ন করেছেন। সীমান্ত পিলারে বাংলাদেশ শব্দটি প্রতিস্থাপনের কারণে বিজিবিসহ সীমান্তবর্তী মানুষের মনোবল আরও বেড়েছে। বিজিবি দ্রুত ও নিখুঁতভাবে কাজটি করায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাসহ দেশের সাধারণ জনগণ বিজিবিকে সাধুবাদ জানিয়েছে। প্রধানমন্ত্রীও বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সূত্র: সমকাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

জুন 20, 2026
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026

Latest News

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa