Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ৬ বোর্ডে হবে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা
শিক্ষা

৬ বোর্ডে হবে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা

By Saumya SarakarApril 30, 20242 Mins Read

৬ বোর্ডে হবে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা

Advertisement
জুমবাংলা ডেস্ক : ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৮ মে থেকে শুরু হবে। ইতোমধ্যে ভাইভার তারিখ জানিয়ে সিডিউল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৬টি বোর্ডের মাধ্যমে ৪৪তম বিসিএসের ভাইভা নেওয়া হবে।

পিএসসির একটি সূত্র জানিয়েছে, নন-ক্যাডারের জুনিয়র ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টর, শিক্ষা প্রকৌশলের মৌখিক পরীক্ষা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এই নিয়োগের ভাইভাগুলো আয়োজনের জন্য ক্যাডার এবং নন-ক্যাডারের ভাইভা একসঙ্গে নেওয়া হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পিএসসি এখন জুনিয়র ইন্সট্রাক্টরদের ভাইভা নিচ্ছে। মোট ১১টি বোর্ডে ভাইভা নেওয়া হচ্ছে। আগামী ৮ মে থেকে ৪৪তম বিসিএসের ভাইভা শুরু হবে। এক্ষেত্রে ৫টি বোর্ড জুনিয়র ইন্সট্রাক্টরদের এবং ৬টি বোর্ড বিসিএসের ভাইভা নেবে। এভাবেই ভাইভার সিডিউল তৈরি করা হয়েছে।

৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়, আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি।

এরপর ২০২২ সালের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
প্রাথমিক বৃত্তির

প্রাথমিক বৃত্তির ফলাফল নিয়ে যা জানা গেল

June 25, 2026
bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

June 24, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

June 24, 2026

Latest News

প্রাথমিক বৃত্তির

প্রাথমিক বৃত্তির ফলাফল নিয়ে যা জানা গেল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa