Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৯ ঘণ্টা পর ঘাতক মহিষটি জনতার হাতে আটক
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

৯ ঘণ্টা পর ঘাতক মহিষটি জনতার হাতে আটক

By Shamim RezaNovember 11, 2019Updated:November 11, 20192 Mins Read

৯ ঘণ্টা পর ঘাতক মহিষটি জনতার হাতে আটক
মহিষটিকে আটক করছে জনতা। ছবি : সংগৃহীত
Advertisement
জুমবাংলা ডেস্ক : ৯ ঘণ্টা পর রবিবার রাত ১টার দিকে সেই মহিষটি কালমিনা বিলে আটক করেছে জনতা। মহিষটি ময়মনসিংহে ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামানের তত্বাবধানে রয়েছে।

চেয়ারম্যানের অভিযোগ মহিষটি গভীর রাতে আটক হলেও এখন পর্যন্ত খোজ নেয়নি প্রাণী সম্পদের লোকজন। তিনি বলেন, মহিষটিকে বরাক লাগানো হয়েছে। সে স্থান থেকে রক্ত ঝরছে। দিকবেদিক ছুটাছুটিতে আহত হয়েছে মহিষটি।

আটক হওয়ার আগে মহিষটির আক্রমণে শামছুল হক খলিফা নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন মুকুল, সালাম, ফারুক, রফিকুল, আজিজুলসহ অন্তত ৩০ জন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর সদরের হাটে একটি মহিষ তোলেন শফিকুল ও চানু কসাই। বিকাল ৪টার দিকে হঠাৎ করে মহিষটি ছুট দেয়। আক্রমণ চালায় মানুষ ও বাজারের গরুর ওপর। শিং দিয়ে আঘাত করে শামছুল হক খলিফা নামের গরু ব্যবসায়ীকে মেরে ফেলে। মুহূর্তেই বাজার একেবারে ফাঁকা হয়ে যায়। গরুগুলো দিকবেদিক ছুটোছুটি করে চলে যায়।

বাজারের বেশ কয়জনকে আহত করে কুশমাইল গ্রামের দিকে ছুটে যায় মহিষটি। রাত ৮টার দিকে আবারও মহিষটি বাজারের ভেতরে চলে আসলে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। সড়কের ওপর দোকানগুলো বন্ধ করে ফেলা হয়।

কিছুক্ষণ পর পর মহিষটি অবস্থান পরিবর্তন করায় ফায়ার সার্ভিস ও পুলিশ মহিষটি আটকের চেষ্টা চালায়। একপর্যায়ে রাত ১টার দিকে বৈদ্যবাড়ির কালনিনা বিলের হুগলির খালে স্থানীয়দের সহযোগিতায় মহিষটি আটক করা হয়।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুদার জানান, আটক মহিষটি চেয়ারম্যানের তত্বাবধানে রাখা হয়েছে। মহিষটি সুস্থ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র : ইত্তেফাক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

July 1, 2026
Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

July 1, 2026
Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

July 1, 2026

Latest News

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

তরুণীকে ধর্ষণ

কিশোরীর পরে তাকে দিয়ে ডেকেই প্রতিবন্ধী আরেক তরুণীকে ধর্ষণ!

Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa