Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ১৭ লাখ আফগান শরণার্থীকে পাকিস্তান ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক

১৭ লাখ আফগান শরণার্থীকে পাকিস্তান ছাড়ার নির্দেশ

By Saiful IslamOctober 4, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : আনুমানিক ১৭ লাখ আফগান শরণার্থীকে নভেম্বরের মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে পাকিস্তান। দুই দেশের সীমান্তে হামলা সম্প্রতি বেড়েছে। এর জন্য আফগানপন্থিদের দায়ী করে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

১৭ লাখ আফগান শরণার্থীকে পাকিস্তান ছাড়ার নির্দেশ

Advertisement

হামলা বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ইসলামাবাদ মঙ্গলবার ‘অবৈধ’ অভিবাসীদের বিরুদ্ধে ক্র্যাকডাউন ঘোষণা করেছে। তবে তালেবান সরকার পাকিস্তানকে তাদের ‘অগ্রহণযোগ্য’ পদক্ষেপ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

আফগানিস্তানের শাসকরা বারবার পাকিস্তানে হামলাকারী জঙ্গিদের আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করেছে। গত সপ্তাহে আফগানিস্তানের সীমান্তবর্তী মাস্তুং শহরের একটি মসজিদে ঈদ-এ-মিলাদুন্নবি উদযাপনের সময় বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি মঙ্গলবার ‘অবৈধ’ আফগানদের বিরুদ্ধে ক্র্যাকডাউন ঘোষণা করার সময় বেলুচিস্তান প্রদেশে আরেকটি হামলার কথা সরাসরি উল্লেখ করেননি।

শরণার্থীদের বিদেশে আশ্রয় নেওয়ার অধিকার আন্তর্জাতিক আইনে অন্তর্ভুক্ত। কয়েক দশকের যুদ্ধের সময় পাকিস্তান কয়েক লাখ আফগান শরণার্থীদের আশ্রয় দিয়েছে। বিশেষ করে ২০২১ সালে তালেবান সরকার আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকে এই সংখ্যা বেড়েছে।

জাতিসংঘের মতে প্রায় ১৩ লাখ আফগান শরণার্থী হিসেবে নিবন্ধিত এবং আরও ৮ লাখ ৮০ হাজার থাকার জন্য আইনি মর্যাদা পেয়েছে।

তবে আরও ১৭ লাখ মানুষ অবৈধভাবে দেশে রয়েছে বলে মঙ্গলবার দাবি করেছেন বুগতি। তারা এখনও শরণার্থী মর্যাদা পায়নি বলেও স্পষ্ট উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেন, ওই ব্যক্তিদের মাসের শেষ নাগাদ দেশ ছাড়তে হবে। সেটা স্বেচ্ছায় হোক বা জোরপূর্বক নির্বাসনের মাধ্যমে। যদি তারা না যায়… তাহলে প্রদেশ বা ফেডারেল সরকারের সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের নির্বাসনের জন্য ব্যবহার করা হবে।

এ ধরনের অভিযান কীভাবে হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এমনকি দেশে অবৈধ আফগানদের ব্যক্তিগত ব্যবসা এবং সম্পদ শনাক্ত ও বাজেয়াপ্ত করার লক্ষ্যে একটি টাস্কফোর্স ঘোষণা করেছিলেন তিনি।

কাবুলে তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান শরণার্থীরা পাকিস্তানের নিরাপত্তা সমস্যার সঙ্গে জড়িত নয়। যতদিন তারা স্বেচ্ছায় পাকিস্তান ত্যাগ করছে ততদিন সেই দেশের উচিত তাদের আশ্রয় দেওয়া।

পাকিস্তানে আফগান কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই আফগানদের ধরতে শুরু করেছে বিশেষ করে যাদের আইনি মর্যাদা আছে এবং থাকবে না। গত দুই সপ্তাহে এক হাজারের বেশি আফগানকে আটক করা হয়েছে।

পাকিস্তানের সীমান্তের কাছে বেলুচিস্তান প্রদেশটি প্রায়ই তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবান এবং ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীসহ সশস্ত্র বিদ্রোহিদের হামলার শিকার হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

July 6, 2026
তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

July 6, 2026
ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

July 6, 2026

Latest News

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa