Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৫৫ কেজিতে ১ মণ!
বিভাগীয় সংবাদ

৫৫ কেজিতে ১ মণ!

By Saiful IslamJuly 11, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : আমের রাজধানী নামে খ্যাত কানসাটসহ শিবগঞ্জের বিভিন্ন আমের বাজারে আমের ওজন নিয়ে চলছে নৈরাজ্যের উৎসব। প্রতি মণ ধরা হচ্ছে ৫৫ কেজি আম। প্রতিনিয়ত আম ব্যবসায়ী ও চাষীরা প্রতারিত হচ্ছে। প্রশাসনের ভাষ্য হলো এটি প্রথায় পরিণত হয়েছে। তাই এটি রোধ সহজ নয়। তবে চেষ্টা করা হচ্ছে।

৫৫ কেজিতে ১ মণ!

Advertisement

কানসাটের শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের আম ব্যবসায়ী জিয়াউর রহমান জানান, আম বিক্রি করতে এসে আড়তদাররা যা করছে তা একেবারে ডাকাতির সামিল। বিভিন্ন কৌশলে ওজনে মণ প্রতি ৫৫ কেজি করে নিচ্ছে। তার উপর আবার কাঁটাওয়ালা (যারা ওজন করে) মণ প্রতি দুইটা করে, মহরাল (যারা লিখে রাখে) দুইটা করে ও শ্রমিকেরা মণ প্রতি দুইটা করে নিচ্ছে। এ ছয়টি আমের ওজন প্রায় আড়াই থেকে তিন কেজি। শুধু তাই নয়, রাস্তায় কয়েক স্থানে জোর করে ডালি হতে একটি বা দুইটি করে আম তুলে নিচ্ছে, হিজড়া, ডোম ও বিভিন্ন প্রতিষ্ঠানে নামে। সব মিলিয়ে কানসাট বাজারে এক মণ আম বিক্রি করতে হলে প্রকৃতভাবে আমের প্রয়োজন হচ্ছে প্রায় ৬০ কেজি দিতে হচ্ছে।

একই কথা বললেন কানসাট এলাকার আনারুল ইসলাম, কানসাট কলেজ পাড়ার একরামুল হক, শাহাবাজপুর নয়াগা গ্রামের হুমায়ুন আলী, পারদিলালপুর গ্রামের দুরুল হক মুসলিপুর গ্রামের একরামুল হক, সোনামসজিদ এলাকার ইসমাইল হক, কানসাট কলাবাড়ি গ্রামের সাইদুল ইসলাম মুসলিমপুর গ্রামের বকুল ইসলাম, মনাকষা ইউনিয়নের শুকুদ্দি মন্ডলসহ শত শত আম ব্যবসায়ী ও চাষীর একই অভিযোগ।

বিশিষ্ট আম ব্যবসায়ী ও আম উদ্যোক্তা ইসমাইল হক শামীম খান বলেন, ওজনের ক্ষেত্রে যে আম বেশি নেওয়া হচ্ছে তা মূলত চাষীদের লোসকান হচ্ছে। কারণ কোনো আম ব্যবসায়ী আম ক্রয় করার সময় ওজনে ৫৫ কেজি নিচ্ছে। আবার আম ব্যবসায়ী ও আম চাষীরা কানসাট আম বাজারে ঢুকার আগেই ফড়িয়া ব্যবসায়ীরা রাস্তাতেই আম ক্রয় করে নিচ্ছে।

তিনি বলেন, আম চাষীরা এক মণ আম উৎপাদন করতে প্যাকেট ছাড়াই ৪০ কেজিতে মণ ধরে প্রায় ৫শ টাকা খরচ করে। সে আম বিক্রি করার সময় যদি ৫৫ কেজিতে মণ ধরে বিক্রি করতে হয় তাহলে তাদের খরচ হচ্ছে প্রায় সাড়ে ছয়শ টাকা। প্যাকেট করা আম উৎপাদনে খরচ আরো বেশি। ৫৫ কেজি আম উৎপাদনে খরচ হবে প্রায় ১৪শ টাকা। কাজেই ওজনের ক্ষেত্রে একটা সমাধান হওয়া উচিত।

জেলা প্রশাসকের কার্যালয়ের সভায় আমরা কয়েকবার এ সমস্যা সমাধানে দাবি করেছি। তিনি আশ্বাসও দিয়েছেন কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি।

কানসাট আম আড়তদার সমিটির সাধারণ সম্পাদক উমর ফারুক টিপু বলেন, ওজনে বেশি নেওয়া আম যাচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে আসা বড় ব্যাপারীর কাছে। তারা আম ব্যবসায়ীদের জিম্মি করে বাধ্য করে ৫৫ কেজিতে মণ ধরে আম নিচ্ছে। এখানে আম আড়তদারদের কোনো কিছু করার নেই। তবে আমাদেরও দাবি এ প্রতারণা থেকে আম ব্যবসায়ী ও চাষীদের উদ্ধার করা হোক।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শরিফুল ইসলাম জানান, আম চাষী ও আম ব্যবসায়ীরা ওজনের ক্ষেত্রে প্রতারণা শিকার হচ্ছে। কিন্ত কৃষি সম্প্রসারণ বিভাগের কিছু করার নেই। এটি করবে স্থানীয় সরকার প্রশাসন। তবে উপজেলা পরিষদেরর সমন্বয কমিটির সভাতে বার বার তুলে ধরেছি। আমি আবারো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করবো সুষ্ঠু সমাধানের জন্য।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, এটি শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলায় নয়, রাজশাহী ও নওগাঁ জেলাতেও ৫৫ কেজিতে মণ ধরে আম কেনাবেচা হচ্ছে। শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলায় এটি রোধ করা হলে সমস্ত ব্যাপারী অন্য জেলাতে গিয়ে আম ক্রয় করবে। ফলে এখানকার আম ব্যবসায়ী ও আম চাষীরা খুব জোরে হোঁচট খাবে। তবে এটি নিয়ে জেলা ও আন্তঃজেলা পর্যায়ে আলোচনা করে সমাধান হতে পারে। আমি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছি।

স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল বলেন, আম চাষী ও ব্যবসায়ীদেরকে প্রতারণা হাত থেকে রক্ষা করতে আমরা দ্রুত বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনা করে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসকদের নিয়ে সমন্বয় সভা করে ৪০ কেজিতেই মণ ধরে আম কেনাবেচা করার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, প্রয়োজনে এ বিষয় নিয়ে সংসদেও কথা বলবো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

July 5, 2026
Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

July 4, 2026
JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

July 4, 2026

Latest News

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa