মানিকগঞ্জ প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাস স্ট্যান্ড এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সেলফি পরিবহন

Advertisement

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে পাটুরিয়ার দিকে সেলফি পরিবহনের একটি বাস যাচ্ছিলো। বাসটি ধামরাইয়ের বাথুলি এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় বাস ও ট্রাকের চালক গুরুতর আহত হন। একইসাথে বাসের অন্তত ৮ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোলড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর বলেন, এ ঘটনায় নিহতের ঘটনা ঘটেনি। তবে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সূতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গতকাল ঈদের দিন বিকেলে বিআরটিসি বাসের ধাক্কায় সিয়াম (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গাজীপুরের সড়কে ১০ মিনিটের ব্যবধানে প্রাণ গেল ৫ জনের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.