Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ক্রিকেট (Cricket) ১০ বছর ধরে অপরাজিত ফিলিপ হিউজের ৬৩ রানের ইনিংস
ক্রিকেট (Cricket)

১০ বছর ধরে অপরাজিত ফিলিপ হিউজের ৬৩ রানের ইনিংস

By Mynul Islam NadimNovember 27, 20242 Mins Read

খেলাধুলা ডেস্ক : অপরাজিত ৬৩ রানের ইনিংস। তারপর একটা বাউন্সার, যেটি ছিল ফিলিপ হিউজের মোকাবেলা করা শেষ বল। নাহ, হিউজ এর পর আর আউট হননি। আজ ১০ বছর হলো ওপারে পারি জমিয়েছেন এই ক্রিকেট রত্ন।

philip huge

Advertisement

‘তাকেই কেন চলে যেতে হলো?’প্রশ্নটির উত্তর বোধ হয় আজও খুঁজে বেড়ান তাঁর প্রিয় বন্ধু মাইক হাসি। আনন্দ-বেদনার ক্রিকেট যে একটি প্রাণও কেড়ে নিতে পারে, তা বেশ ভালোভাবেই উপলব্ধি হয়েছিল সেদিন৷

অস্ট্রেলিয়ার সীমিত ওভার কিংবা বিগ ব্যাশ সবখানেই এখন প্রায় নিয়মিত সদস্য শন অ্যাবট। সেই দুঃস্বপ্নকে পেছনে ফেলে ক্রিকেটে মনোনিবেশ করাটা সহজ ছিল না ডানহাতি এই পেসারের। তিনিই বা কী করে জানতেন, তার ঘণ্টাপ্রতি ৯০ মাইল গতির বাউন্সারটি সোজা গিয়ে হিউজের ঘাড়ে আঘাত হানবে।

মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়া হিউজের পরের লড়াইটি ছিল হাসপাতালে। দুদিন পর ঠিক এই ২৭ নভেম্বরেই মৃত্যুর কাছে হার মানতে হয় তাকে। তাও জন্মদিনের (৩০ নভেম্বর) তিন দিন আগে। অথচ শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে সেই ম্যাচটি খেলে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেছিলেন তিনি। সাউথ অস্ট্রেলিয়ার ওপেন করতে নেমে বেশ ছন্দেই ছিলেন বাঁহাতি এই ব্যাটার। তুলে নেন ফিফটিও, কিন্তু ইনিংসের ৪৯তম ওভারের তৃতীয় বলেই থেমে যায় ম্যাচ। থেমে যান ২৫ বছরের হিউজ। আজীবনের জন্য অসম্পূর্ণ থেকে গেল অপরাজিত ৬৩ রানের ইনিংসটি।

নিউসাউথ ওয়েলসের ম্যাকসভিল শহরে জন্ম নেওয়া হিউজ ক্রিকেটের পাশাপাশি প্রতিভাবান ছিলেন রাগবিতেও। তবে ২২ গজের মঞ্চ কাঁপানোর জন্য নিজেকে গড়তে থাকেন তিনি। ক্লাব তো বটেই বাড়িতেও রোজ বোলিং মেশিনের সাহায্যে প্রায় ১৫০ ডেলিভারি মোকাবিলা করতেন। অবশেষে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলের দরজা খোলে তার জন্য।

শুরুটা অবশ্য ভুলেই যেতে চাইবেন। কেননা সাজঘরে ফিরতে হয় রানের খাতা খোলার আগেই। তবে জোহানেসবার্গে দ্বিতীয় ইনিংসেই নিজের জাত চেনান হিউজ। খেলেন ৭৫ রানের দারুণ এক ইনিংস৷

পরে ডারবান টেস্টে তো ইতিহাসই গড়ে ফেললেন। ডেল স্টেইন, মাখায়া এনটিনি, মরনে মরকেল ও জ্যাক ক্যালিসদের নিয়ে গড়া শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান হিসেবে ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। প্রথম সেঞ্চুরিটি অবশ্য স্পর্শ করেন টানা দুই ছক্কা মেরে।

চার বছর পর প্রথম অজি ব্যাটার হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেন হিউজ। পরের বছর লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরিও হাঁকান এই বাঁহাতি। সেটাও অজি ব্যাটারদের মধ্যে প্রথম।

প্রতিভা থাকা সত্ত্বেও জাতীয় দলে কখনো নিয়মিত হতে পারেননি হিউজ। মৃত্যুর কারণে ২৬ টেস্টে ১৫৩৫ ও ২৫ ওয়ানডেতে ৮২৬ রানে থামে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। সেই মৃত্যু ১০ বছর পরও ভারাক্রান্ত করে তোলে অনেককেই।

ভুল করার পর বান্দা তওবা করলে আল্লাহ খুশি হন

চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে হিউজকে শ্রদ্ধা জানানোর জন্য নানান আয়োজনের প্রস্তুতি নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যাডিলেইডে গোলাপি বলের ম্যাচটি শুরু হবে ৬ ডিসেম্বর থেকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

June 19, 2026
BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

June 19, 2026
সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

June 19, 2026

Latest News

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

হাসান

স্বপ্নের অভিষেকে উজ্জ্বল হাসান মাহমুদ, কাউন্টিতে ৯ উইকেট শিকার

Flag

‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকাও মাঠে বিছায়নি ফিফা

গ্রেপ্তার হননি

ক্রিকেটার নাঈমকে মারধরে মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ

Enland

ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার, দুই ব্যক্তি গ্রেপ্তার

সাকিব

ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব

১-১ গোলে ড্র

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ বললেন, ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa