Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home লাইফস্টাইল শরীরে ১৩টি সংকেত থাকলেই সাবধান, হতে পারে ভয়ংকর বিপদ
লাইফস্টাইল স্বাস্থ্য

শরীরে ১৩টি সংকেত থাকলেই সাবধান, হতে পারে ভয়ংকর বিপদ

By Shamim RezaMay 17, 20263 Mins Read

মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার। লিভার সুস্থ না থাকলে শরীরও সুস্থ থাকবে না। কারণ এটি শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। খাবার হজম করার পাশাপাশি শরীর থেকে বর্জ্যপদার্থ করে দেওয়ার কাজ করে এটি। ফলে সুস্থ থাকে শরীর। কিন্তু কোনো কারণে লিভার তার স্বাভাবিক কার্যক্ষমতা হারালে শরীর তো খারাপ হয়ই, এমনকি মৃত্যুর ঝুঁকিও বেড়ে যায়!

১৩টি সংকেত

Advertisement

পিআইএইচ হেলথের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

তবে চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, কিছু সাধারণ উপসর্গও হতে পারে লিভারের গুরুতর সমস্যার ইঙ্গিত। তাই সময় থাকতে সচেতন হওয়া জরুরি।

লিভারের নানা ধরনের রোগ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ভাইরাল হেপাটাইটিস। হেপাটাইটিস এ, বি ও সি ভাইরাস লিভারে প্রদাহ তৈরি করে এবং ধীরে ধীরে লিভারের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। এ ছাড়া সিরোসিস হলে লিভারে স্থায়ী দাগ তৈরি হয়। সুস্থ টিস্যুর জায়গায় দাগ জমতে থাকলে একসময় লিভার ঠিকভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে।

বর্তমানে ফ্যাটি লিভারের সমস্যাও দ্রুত বাড়ছে। অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাবার ও অনিয়ন্ত্রিত জীবনযাপন এর বড় কারণ। আবার অতিরিক্ত মদ্যপানের কারণেও হতে পারে অ্যালকোহলিক ফ্যাটি লিভার। কিছু ক্ষেত্রে লিভারে ক্যানসারও হতে পারে। আবার শরীরের অন্য কোনো অংশের ক্যানসার লিভারে ছড়িয়ে পড়ার ঘটনাও ঘটে।

লিভারের সমস্যা শুরুতেই ধরা না পড়লেও কিছু লক্ষণকে কখনোই অবহেলা করা উচিত নয়। যেমন-

১.চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া এটা সাধারণত জন্ডিসের ইঙ্গিত দেয়
২.পেটব্যথা বা পেট ফুলে যাওয়া
৩.খুব সহজে শরীরে কালশিটে পড়ে যাওয়া
৪.ত্বকে চুলকানি
৫.পা বা গোড়ালি ফুলে যাওয়া
৬.চেষ্টা ছাড়াই ওজন কমে যাওয়া
৭.ক্ষুধামন্দা
৮.বমি বমি ভাব বা বমি
৯.সবসময় দুর্বল লাগা বা অতিরিক্ত ক্লান্তি
১০.সাদা বা ফ্যাকাশে রঙের পায়খানা
১১.রক্তচাপ কমে যাওয়া
১২.ভারসাম্য হারানো বা বিভ্রান্তি
১৩.হাত কাঁপা বা শরীরে কম্পন হওয়া

তবে এসব উপসর্গ অন্য রোগের কারণেও হতে পারে। তাই উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। তাই চিকিৎসকরা লিভারের সমস্যা শনাক্ত করতে সাধারণত রক্ত পরীক্ষা করেন। প্রয়োজনে আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই কিংবা বায়োপসিও করতে হতে পারে।

এছাড়াও লিভার ভালো রাখার ক্ষেত্রেও একটু সচেতনতাই অনেক বড় জটিলতার থেকে প্রতিরোধ তৈরি করতে পারে। চিকিৎসকরা লিভার সুস্থ রাখতে যেসব বিষয়ে মেনে চলার পরামর্শ দিয়েছেন:

-অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন।
-ধূমপান ও মাদক থেকে দূরে থাকুন।
-নিরাপদ যৌন সম্পর্ক বজায় রাখুন।
-অন্যের রেজর বা ব্যক্তিগত জিনিস ব্যবহার করবেন না।
-ওষুধ খাওয়ার আগে সতর্কতা জেনে নিন।
-চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ওষুধ বা ভিটামিন খাবেন না।
-স্বাস্থ্যকর খাবার খান।
-নিয়মিত শরীরচর্চা করুন।
-ওজন নিয়ন্ত্রণে রাখুন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাস বহন করছেন। প্রতিবছর এই রোগে লাখ লাখ মানুষের মৃত্যু হচ্ছে। সংস্থাটি বলছে, সময়মতো টিকা, পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা গেলে অধিকাংশ মৃত্যুই প্রতিরোধ সম্ভব।

বাংলাদেশেও হেপাটাইটিস বি ও সি সংক্রমণের হার উদ্বেগজনক।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বাড়ানো ছাড়া এই নীরব ঘাতক থেকে বাঁচার আর কোনো বিকল্প নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১৩টি সংকেত
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
টকদই

টকদই থেকে ঝাঁঝালো গন্ধ এলে কি খাওয়া নিরাপদ

June 27, 2026
VSD-Closure-1200

শিশুদের হার্টে ছিদ্র কেন হয়, যেসব লক্ষণে হবেন সতর্ক

June 27, 2026
চুল

রুক্ষ চুলের যত্নে ৫ কার্যকর ঘরোয়া উপায়

June 26, 2026

Latest News

টকদই

টকদই থেকে ঝাঁঝালো গন্ধ এলে কি খাওয়া নিরাপদ

VSD-Closure-1200

শিশুদের হার্টে ছিদ্র কেন হয়, যেসব লক্ষণে হবেন সতর্ক

চুল

রুক্ষ চুলের যত্নে ৫ কার্যকর ঘরোয়া উপায়

লবঙ্গ

প্রতিদিন সকালে ২টি লবঙ্গ খেলে কী হতে পারে? জানুন উপকারিতা ও সতর্কতা

দাম্পত্য

দাম্পত্য সম্পর্কে সতর্ক হওয়ার মতো কিছু আচরণ

পেঁপে

কাঁচা পেঁপে খাওয়ার ৮ উপকারিতা: হজমশক্তি থেকে হার্টের স্বাস্থ্য, মিলবে নানা সুবিধা

গাব

পুষ্টিগুণে ভরপুর দেশি গাব, যেসব উপকারিতা জানলে অবাক হবেন

জীবন

জীবনে পিছিয়ে পড়ার ৭ কারণ, যা হয়তো আপনিও বুঝতে পারছেন না

weight-loss

এক সপ্তাহেই পেটের মেদ কমানো সম্ভব?

রুক্ষ

রুক্ষ চুলের যত্নে ঘরোয়া কার্যকর টিপস ও প্রাকৃতিক হেয়ার প্যাক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa