জুমবাংলা ডেস্ক : আগামী অর্থবছরে আইসিটি ও ডিজিটাল প্রযুক্তি খাতে আরো ১৬ হাজার ৩০০ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ কথা জানান।

Advertisement

শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষা কার্যক্রমে আইসিটি ও ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ইনোভেশন টিম গৃহীত উদ্যোগের অংশ হিসেবে ২০২১-২২ অর্থবছরে ১৬ হাজার ৪২০ শিক্ষকের আইসিটি প্রশিক্ষণ কার্যক্রম চলমান। ২০২২-২৩ অর্থবছরে আরো ১৬ হাজার ৩০০ শিক্ষককে এ প্রশিক্ষণ দেয়া হবে। সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, মানসম্পন্ন শিক্ষণ কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারণের লক্ষ্যে টিচার্স পোর্টালে এরই মধ্যে ৬২ হাজারের বেশি কনটেন্ট তৈরি করা হয়েছে। যার মাধ্যমে শিক্ষকরা নিজেরাই কনটেন্টের মানোন্নয়ন ঘটাতে পারছেন।

তিনি বলেন, অনলাইনে ভর্তি কার্যক্রম, নিবন্ধন, প্রতিষ্ঠান পরিবর্তন ও পরীক্ষার ফল প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্টদের হয়রানি লাঘব হয়েছে। সনদের ভুল সংশোধন, স্বীকৃতি নবায়ন ও প্রতিনিধি মনোনয়ন কার্যক্রম অনলাইনে সম্পন্ন হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থবছর থেকে অনলাইনে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান প্রদানের আবেদন গ্রহণ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ বিতরণ করা হচ্ছে। দেশের মোট ২০ হাজার ৪৯৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৫ হাজার ৬৭৬টি এবং মোট ৪ হাজার ২৩৮টি কলেজের মধ্যে ৭০০টি কলেজে অনলাইন ক্লাস চালু হয়েছে।

মন্ত্রী বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের মাধ্যমে ক্লাস রেকর্ডিং করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছে।

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, যেদিন যে বিষয়ে পরীক্ষা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.