ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৯ আসনের বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা দুই ধরনের ব্যক্তিকে ভোট না দিতে ভোটারদের পরামর্শ দিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি হুমকিদাতা ও অর্থদাতাকে ভোট না দেওয়ার এ পরামর্শ দেন।
পোস্টে তাসনিম জারা বলেন, “আপনি বুথে গিয়ে কাকে ভোট দিচ্ছেন, তা জানার উপায় কারও নেই। যদি কেউ আপনাকে টাকা দেয় বা ভয় দেখায় – তাহলে ভোটটা আর যাকেই দেন, ওই হুমকিদাতা বা টাকা প্রদানকারীকে দেবেন না।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নির্বাচনে ওই আসনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জারা। তার প্রধান প্রতিপক্ষ বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


