ল্যাপটপ কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য সুখবর। প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম ম্যাশেবল ২০২৬ সালের জন্য সেরা উইন্ডোজ ল্যাপটপের তালিকা প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হার্ডওয়্যার বৈচিত্র্য, তুলনামূলক সাশ্রয়ী দাম, টাচস্ক্রিন ও ওএলইডি ডিসপ্লের বিস্তৃত ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমর্থনের কারণে উইন্ডোজ ল্যাপটপগুলো এখনো ম্যাকবুকের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে অবস্থান ধরে রেখেছে।

১১ উইন্ডোজ ল্যাপটপ

Advertisement

বিশেষ করে উইন্ডোজ ১১–এ মাইক্রোসফটের এআই সহকারী কোপাইলট যুক্ত হওয়া এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স সিরিজ চিপ ব্যবহারের ফলে অনেক উইন্ডোজ ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপের দিক থেকে ম্যাকবুককেও ছাড়িয়ে যাচ্ছে।

ম্যাশেবলের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালে বাজারে থাকা সেরা উইন্ডোজ ল্যাপটপগুলো আল্ট্রাপোর্টেবল ডিজাইন, শক্তিশালী গেমিং পারফরম্যান্স, ডুয়াল-ডিসপ্লে সুবিধা এবং সহজে মেরামতযোগ্য কাঠামোর কারণে ব্যবহারকারীদের কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

এই বছর উইন্ডোজ ল্যাপটপগুলো কেবল অফিস কাজ বা শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং এআই-নির্ভর কাজের ক্ষেত্রেও শক্ত অবস্থান তৈরি করেছে।

১. সাধারণ ব্যবহারকারীদের জন্য সেরা — মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ৭ (১৩.৮ ইঞ্চি)

২. সেরা বাজেট ল্যাপটপ — এসার অ্যাসপায়ার ১৬ এআই

৩. সেরা আল্ট্রাপোর্টেবল — আসুস জেনবুক এ১৪

৪. শিক্ষার্থীদের জন্য সেরা — লেনোভো ইয়োগা ৭ টু-ইন-ওয়ান ১৪ (জেন ১০)

৫. সেরা ব্যাটারি ব্যাকআপ — এইচপি ওমনি বুক ৫ (১৪ ইঞ্চি)

৬. সেরা ওএলইডি ল্যাপটপ — লেনোভো যোগা স্লিম ৭এক্স

৭. বড় স্ক্রিনের সেরা — এসার সুইফট গো ১৬

৮. সেরা টু-ইন-ওয়ান — লেনোভো যোগা ৯আই টু-ইন-ওয়ান অরা এডিশন

৯. সেরা গেমিং ল্যাপটপ — এলিয়েনওয়্যার ১৬এক্স অরোরা

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

১০. সেরা ডুয়াল-ডিসপ্লে — লেনোভো যোগা বুক ৯আই (জেন ১০)

১১. সহজে মেরামতযোগ্য সেরা ল্যাপটপ — ফ্রেমওয়ার্ক ল্যাপটপ ১৩ (ইন্টেল কোর আল্ট্রা সিরিজ)

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.