অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২৫ ফেব্রুয়ারি, বুধবার নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছে স্যামসাং। সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য এ ইভেন্ট শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টা (প্যাসিফিক টাইম), যা ইস্টার্ন টাইম অনুযায়ী সকাল ৯টা।

জালাল

Advertisement

স্যামসাং

এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে উন্মোচন করা হবে বহুল আলোচিত গ্যালাক্সি এস২৬ সিরিজ। নতুন লাইনআপে থাকছে তিনটি মডেল—এস২৬, এস২৬ প্লাস এবং এস২৬ আল্ট্রা। অনুষ্ঠানে প্রতিটি ডিভাইসের পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন, মূল্য এবং বিশেষ ফিচার তুলে ধরা হবে। আগ্রহীরা স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখতে পারবেন।

সাধারণত জানুয়ারিতে ফ্ল্যাগশিপ সিরিজ উন্মোচন করলেও এবার ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, উৎপাদন বিলম্ব এবং বৈশ্বিক মেমোরি সংকটের প্রভাবেই সময়সূচিতে এ পরিবর্তন এসেছে।

বিভিন্ন প্রযুক্তি-ভিত্তিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গ্যালাক্সি এস২৬ সিরিজে থাকতে পারে স্নাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর। কিছু অঞ্চলে এক্সিনস ২৬০০ চিপ ব্যবহারের সম্ভাবনাও রয়েছে। এছাড়া বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং নতুন প্রজন্মের এআই ফিচার যুক্ত হতে পারে।

ডিজাইনের ক্ষেত্রে আগের এস২৫ সিরিজের ধাঁচই বজায় রাখার ইঙ্গিত মিলেছে—ফ্ল্যাট সামনের স্ক্রিন, গোলাকার কোণা এবং পেছনে লম্বাটে ক্যামেরা প্ল্যাটফর্ম। বিশ্লেষকদের মতে, স্যামসাংয়ের নিয়মিত আপডেট নীতির কারণে বাহ্যিক নকশায় বড় ধরনের পরিবর্তন নাও আসতে পারে। তবে নতুন হার্ডওয়্যার ও সেন্সরের কারণে ডিভাইসগুলো আগের চেয়ে আরও দ্রুতগতির এবং এআই সক্ষমতায় উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ম্যাশেবল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.