Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বেনজীরের চিকিৎসকের নামেও আড়াই শ বিঘা জমি
বিভাগীয় সংবাদ

বেনজীরের চিকিৎসকের নামেও আড়াই শ বিঘা জমি

By iNews DeskJune 5, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রাম। এই গ্রামের বিএনপি বাজার এলাকার আশপাশে যত দূর চোখ যায়, শুধু সাইনবোর্ড আর সাইনবোর্ড। পতিত জমি, সরকারি জমি, জঙ্গল কিংবা আবাদি জমি—সবখানেই সাইনবোর্ডে এক ব্যক্তির নাম, ডা. ইকবাল। তবে এলাকাবাসী বলছেন, চিকিৎসকের নামে কেনা হলেও জমিগুলো পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের হতে পারে।

benzir

Advertisement

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) বেনজীর আহমেদের সম্পদ অনুসন্ধানে নামার পর এসব জমির মালিকানা নিয়ে আলোচনা শুরু হয়। এরপর গত রোববার রাতে সব জমির সাইনবোর্ড খুলে ফেলা হয়।

চিকিৎসক ইকবালের পুরো নাম খালেদ মোহাম্মদ ইকবাল। তাঁর বাড়িও নিজমাওনা গ্রামে। তাঁর বাবা গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত ইসমাইল হোসেন। ইকবাল পুলিশ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। তিনি বেনজীর আহমেদের ব্যক্তিগত চিকিৎসকও ছিলেন।

ইকবালের বাবা এলাকার প্রভাবশালী চেয়ারম্যান ছিলেন। সেই সূত্রে ছেলেরও এলাকায় প্রভাব রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই প্রভাব খাটিয়ে এলাকায় প্রায় ২৫০ বিঘা জমি কিনেছেন তিনি। দখল করেছেন সরকারি জমি। পছন্দের জমি কিনতে এলাকাবাসীকে উচ্ছেদ করেছেন।

তবে দুদক বেনজীর আহমেদের সম্পদ অনুসন্ধানে নামার পর খানিকটা বিপাকে পড়েছেন চিকিৎসক ইকবাল। রোববার রাতে জমিগুলো থেকে সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়েছে। কোথাও কোথাও সাইনবোর্ডের স্থানে গাছ লাগানো হয়েছে।

সম্প্রতি নিজমাওনা গ্রাম ঘুরে দেখা যায়, এখানে কমপক্ষে ১৫ স্পটে চিকিৎসক ইকবালের নামে সাইনবোর্ড ঝুলছে। নিজমাওনা গ্রামের রুহুল আমিন মাস্টারের বাড়ির পশ্চিম পাশে ৩৫ বিঘা জমি, একই গ্রামের মৃত আব্দুল কাদির পীরের আশপাশের ২০ বিঘা, মৃত আহমেদ আলীর ছেলে তাজউদ্দিনের বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে চিংড়ির খাল পর্যন্ত ৫০ বিঘা, মধ্য নিজমাওনার আমিনুল ইসলাম মাস্টারের বাড়ির পাশে ৫০ বিঘা, নিজমাওনা গ্রামের পুটিমারা বাজারের পশ্চিম পাশে সালদহ নদের পাশে ১৫ বিঘা, নিজমাওনা বড়চালা বাজারের দক্ষিণ পাশে ২৫ বিঘা। এ ছাড়া গাজীপুর মৌজার ৮১৫ নম্বর এসএ দাগের কমপক্ষে ৫০ বিঘা জমিতে সাইনবোর্ড ঝুলিয়েছিলেন তিনি।

এর বাইরে এলাকার ইসমাইলের মোড়ের পশ্চিম পাশে আলিশান বাড়িসহ কমপক্ষে ১০ বিঘা জমিতে তাঁর নামে সাইনবোর্ড ছিল। চিকিৎসক ইকবাল ছাড়াও ডা. জামান, মাসুদ করিম ও তৌহিদুন্নাহার চৌধুরীর নামেও এসব এলাকায় সাইনবোর্ড ছিল।

শ্রীপুরের সাবরেজিস্ট্রার মো. ওসমান গনি মণ্ডল বলেন, ‘আমি এই অফিসে যোগদানের পর চিকিৎসক ইকবালের নামে ২০ থেকে ২৫ বিঘা জমি রেজিস্ট্রেশন করা হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা দলিল যাচাই-বাছাই করছি। এখানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের নামে বা তাঁর কোনো স্বজনদের নামে কোনো দলিল হয়নি।’

এদিকে সরকারি জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন মাওনা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল ওয়াহাব। তাঁর মতে, গাজীপুর মৌজার ৮১৫ নম্বর এসএ দাগের সরকারি জমির পরিমাণ ১৮৬ একর। এসব থেকে কিছু জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। জমিতে সাইনবোর্ড দিয়ে মালিকানা দাবি করলেও ১ শতাংশ জমির নামজারি খারিজ দেওয়ার সুযোগ নেই।

নিজমাওনায় যেতেন বেনজীর
নাম প্রকাশে অনিচ্ছুক দিনমজুর বলেন, ‘আট মাস আগে বেনজীর আহমেদ আমাদের এলাকায় এসেছিলেন। এ সময় তিনি আমাদের সঙ্গে হাত মিলিয়ে মন খুলে গল্প করেছেন। তিনি মাঝেমধ্যে আমাদের এই এলাকায় আসতেন। এই এলাকার বেশির ভাগ জমি তিনি কিনে নিয়েছেন। তবে সাইনবোর্ডে নাম আছে ইকবালের।’

নিজমাওনা গ্রামের একাধিক বাসিন্দা জানিয়েছেন, বেনজীর আহমেদ ও চিকিৎসক ইকবালের হয়ে জমি কিনে দিয়েছেন গ্রামের তাজুল ইসলাম, আইনুদ্দিন, মাসুদ মেকার, তৌহিজ উদ্দিন তহু ও আয়ুব আলী। এই জমিগুলো দেখাশোনার জন্য বিভিন্ন জায়গায় ঘর নির্মাণ করা হয়েছিল। যাঁরা এসব জমি পাহারা দিতেন, দুদকের অনুসন্ধান শুরুর পর তাঁরাও আর এলাকায় নেই।

বাড়ি ছাড়তে হয়েছে অনেককে
জমি কিনতে গিয়ে জবরদখলের ঘটনাও ঘটেছে শ্রীপুরের এই গ্রামে। অনেকে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। এমনই এক ভুক্তভোগী সিএনজিচালিত অটোরিকশাচালকের স্ত্রী বলেন, ‘হঠাৎ করে একদিন স্থানীয় বাসিন্দা তাজউদ্দিন এসে জানান, এই বাড়ি ভেঙে চলে যেতে হবে। এরপর তাঁরা আমাদের বাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে দেন। পরে বাধ্য হয়ে আমরা বাড়ি ছেড়ে চলে আসি। তাঁদের ভয়ে মুখ খুলতে পারি না। আমরা অসহায় মানুষ।’

এ প্রসঙ্গে আরেক কৃষক বলেন, ‘শত শত বিঘা জমিতে ডা. ইকবালের নামে সাইনবোর্ড। ঘুরে দেখেন, অসংখ্য ঘরবাড়ি পরিত্যক্ত পাবেন। এগুলো থেকে মানুষ চলে গেছেন। এমনিতে যাননি, কীভাবে গেছেন খোঁজখবর নেন, তাহলে বুঝবেন। তিনি সরকারি জমি জবরদখলে নিয়ে সাইনবোর্ড ঝুলিয়েছেন। আরও কত ঘটনা, সব জানতে পারবেন।’

এসব বিষয়ে জানতে চিকিৎসক ইকবালের মোবাইলে কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa