Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ‘জামাই সোহাগী’ মেলায় ৩০ লাখ টাকার মাছ বিক্রি
বিভাগীয় সংবাদ রাজশাহী

‘জামাই সোহাগী’ মেলায় ৩০ লাখ টাকার মাছ বিক্রি

By Saiful IslamNovember 19, 2023Updated:November 19, 20232 Mins Read

সাজেদুর আবেদীন শান্ত : বগুড়ার সোনাতলা পৌরসভার কানুপুর গ্রামে ‘জামাই সোহাগী’ মেলায় গিয়ে দেখা মেলে জামাইরা বড় বড় মাছ কিনে শ্বশুরবাড়ি যাচ্ছেন।

‘জামাই সোহাগী’ মেলায় ৩০ লাখ টাকার মাছ বিক্রি

Advertisement

নুর আলম সিদ্দিক নামে এক যুবক জানান, তিনি ঐ এলাকার জামাই। তাই বাজার থেকে ১৩ কেজি ওজনের বড় একটি বিগহেড কার্প মাছ এত হাজার টাকায় কিনে শ্বশুরবাড়ি যাচ্ছেন। শুধু তিনি না আরো অনেকেই বড় বড় মাছ কিনে নিয়ে যাচ্ছেন শ্বশুরবাড়ি।

এলাকাবাসী জানান, অগ্রহায়ণ মাসের প্রথম শনিবার এখানে বিরাট মাছের মেলা বসে। কৃষকরা নতুন ধান কেটে ঘরে তুলে জামাইদের দাওয়াত দেন। জামাইরাও মাছ কিনে নিয়ে আসেন শ্বশুরবাড়ি। বেয়াই-বেয়াইনসহ নানা আত্মীয়স্বজনে ভরে যায় এ গ্রামের ঘরগুলো।

পৌরসভার কানুপুর গ্রামের মিস্ত্রিপাড়া গ্রামের এ মেলা মাছের জন্য বিখ্যাত। তবে এ মেলাতে মাছ ছাড়াও বিভিন্ন মিষ্টি, মুড়ি-মুড়কিসহ নানা রকম খাবারের দোকান বসেছে। মেয়েদের জন্য কসমেটিকসহ নানাধরনের প্রসাধনীর দোকানও রয়েছে।

সরেজমিনে মেলা ঘুরে দেখা যায়, মেলায় নাগরদোলা, নৌকাসহ বিভিন্ন রাইডিং খেলনার দোকানও বসেছে। এর সঙ্গে কাঠের বিভিন্ন রকম ফার্নিচার এবং কাপড়ের দোকানেরও দেখা মেলে।

তবে মেলার অর্ধেকটা জুড়ে মাছের দোকান। বড় বড় রুই, কাতল, পাঙাশ, বিগহেড সিলভারসহ নানান কার্প জাতীয় মাছে ভরা। এসব মাছ বিক্রি হচ্ছে সাড়ে চারশো টাকা থেকে এক হাজার টাকা কেজি পর্যন্ত।

কৃষ্ণ কুমার বর্মণ নামে এক মাছ ব্যবসায়ী জানান, তিনি প্রায় এক লাখ টাকার মাছ এনেছেন। এরই মধ্যে তার সব মাছ বিক্রি হয়ে গেছে। তার দোকানের সবচেয়ে বড় মাছ ১৪ কেজি ওজনের রুই মাছ যার দাম তিনি হাঁকিয়েছেন ১৫ হাজার টাকা।

মাছের ক্রেতা আব্দুর রাজ্জাক বলেন, মেলায় নানান রকমের বড় বড় মাছ উঠেছে। তবে আমার কাছে মাছের দাম একটু বেশিই বলে মনে হচ্ছে।

মেলা কমিটির সদস্য সেকেন্দার আলী বলেন, এ পর্যন্ত মেলাতে প্রায় ৩০ লাখ টাকার মাছ বিক্রি হয়েছে। আমরা আশা করছি রাতের ভেতর আরো পাঁচ লাখ টাকার মাছ বিক্রি হবে। মেলা চলবে আরো তিনদিন। আজ প্রথম দিন। প্রথম দিনেই মেলার বেচাকেনা ভালো হয়েছে।

সোনাতলা পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল হক আকন্দ বাবু বলেন, মেলা উপলক্ষে গ্রামে উৎসবের একটা আমেজ বইছে। গ্রামে নানা মানুষের আগমন ঘটেছে। মেলায় বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ থেকে মাছ ব্যবসায়ীরা এসেছেন। মাছের সরবরাহ এবার খুব ভালো হয়েছে। মেলায় আত্মীয়স্বজনরা এসেছেন, আমাদের খুব ভালো লাগছে। আমরা প্রতিবছর নবান্নের সময়ে জামাই সোহাগী মেলা করার চেষ্টা করবো।

মেলায় আগত দর্শনার্থীরা জানান, মেলা আমাদের একটি ঐতিহ্য। এ ঐতিহ্য আমাদের টিকিয়ে রাখা উচিত। আমরা অতিথিপরায়ণ জাতি। কর্মব্যস্ত সময়ে মেলার সময় অতিথিরা বাড়িতে আসছে, এতে আতিথিয়েতা রক্ষা হচ্ছে। এটা মেলার একটি ভালো দিক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa