জুমবাংলা ডেস্ক : আবেদনের ভিত্তিতে শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার লাখ ৬২ হাজার শিক্ষক। মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে গ্রামে বসে আবেদন করতে পারবেন শিক্ষকরা।

Advertisement

সম্প্রতি জাতীয় সংসদে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল-২০২৩’ পাস হয়।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন পাসের মাধ্যমে শিক্ষকদের মোবাইল অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। আমাদের দেশের ৪ লাখ ৬২ হাজার শিক্ষকের জন্য গত ৭ থেকে ৮ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৬ কোটি টাকা দিয়েছেন। কিন্তু আইন না থাকার কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শিক্ষকদের আর্থিক দৈন্য ও দৈব-দুর্বিপাকে সহায়তা করতে পারি না।

তিনি বলেন, আমরা পরিকল্পনা করেছি যে, সেপ্টেম্বরের মধ্যেই মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে গ্রামে বসে আবেদন করতে পারবেন শিক্ষকরা। মোবাইল এসএমএসের মাধ্যমে আর্থিক সহায়তার ন্যূনতম পাঁচ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আমি মনে করি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এতে দারুণভাবে উপকৃত হবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.