Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ট্র্যাভেল ৪০ হাজার টাকার মধ্যে ঘুরে দেশের বাইরে আসতে পারেন এই ৫টি স্থান
ট্র্যাভেল

৪০ হাজার টাকার মধ্যে ঘুরে দেশের বাইরে আসতে পারেন এই ৫টি স্থান

By Shamim RezaJune 30, 20243 Mins Read

ট্র্যাভেল ডেস্ক : দেশের বাইরে বেড়াতে যেতে চান, কিন্তু বাজেট ৪০ হাজার টাকার মতো। এই বাজেট নিয়ে কোথায় ঘুরবেন তা খুঁজে হয়রান? তাহলে এই লেখাটি আপনার জন্য। মজার বিষয় হচ্ছে, আপনি কিন্তু এই বাজেটেই বিভিন্ন দেশ ঘুরে দেখতে পারবেন।

ঘুরতে-যাওয়া

Advertisement

তবে এটা সম্ভব হবে যদি দেশটি বাংলাদেশের কাছাকাছি হয় এবং আপনি কোনো ট্রাভেল এজেন্সির ট্যুর প্যাকেজের অংশ হয়ে যান। একা ভ্রমণের থেকে কোনো গ্রুপের অংশ হয়ে ঘুরতে গেলে তুলনামূলকভাবে খরচ কমানো যায়।

চলুন দেখে নিই ৪০ হাজার টাকার মধ্যে বিদেশে বেড়াতে যাওয়ার সেরা ৫টি স্থান।

ভারতের দার্জিলিং ও কালিম্পং
আপনি যদি পাহাড় ভালোবাসেন, তবে দার্জিলিং ও কালিম্পং যেতে পারেন ঘুরতে। জনপ্রতি ২২ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু হওয়া ৫ দিনের ট্যুর প্যাকেজে একটি থ্রি স্টার হোটেলে থাকার ব্যবস্থা, প্রতিদিন সকালে বুফে নাস্তা, রেস্টুরেন্টে দুপুরের ও রাতের খাবার এবং ইংরেজিভাষী গাইড সেবা অন্তর্ভুক্ত থাকবে। দার্জিলিংয়ে পাহাড়, রিসোর্টের পাশাপাশি ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, জাপানিজ টেম্পল এবং আরও অনেক জনপ্রিয় পর্যটন স্পট দেখতে পারবেন। শহরের কোলাহল থেকে মুক্তি পাওয়ার সেরা উপায় হতে পারে এটি।

থাইল্যান্ডের ব্যাংকক
২ রাত-৩ দিনের প্যাকেজে প্রাণবন্ত শহর ব্যাংককের অভিজ্ঞতা নিতে পারবেন আপনিও। ২৯ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু হওয়া আপনার সব ভ্রমণ ট্যাক্সসহ রিটার্ন এয়ার টিকিট, থ্রি স্টার হোটেলে টুইন-শেয়ারিংয়ের মাধ্যমে থাকার ব্যবস্থা, বিমানবন্দর-হোটেল-এয়ারপোর্ট আসা যাওয়া, ভ্রমণসূচি অনুযায়ী দর্শনীয় স্থানগুলো দেখার সুযোগ এবং প্রতিদিন সকালে বুফে নাস্তাসহ নির্দিষ্ট সময়ে খাবার—সবই পেয়ে যাবেন এই প্যাকেজে। শহরের বিখ্যাত ভাসমান বাজার ঘুরে দেখা, ওয়াট অরুণ, জেমস গ্যালারি দেখা এবং আরও অনেক কিছু পাবেন এই প্যাকেজে। যারা কম খরচে ব্যাংককে দ্রুত এবং ঝামেলামুক্ত ট্রিপ দিতে চান তাদের জন্য এটি।

ভারতের সিকিম
আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, তাহলে ৩ রাত ৪ দিনের এই ট্যুর প্যাকেজ আপনার জন্য উপযুক্ত। জনপ্রতি ২৭ হাজার টাকা থেকে শুরু হওয়া এই প্যাকেজে আপনি একটি থ্রি স্টার হোটেলে আরামদায়ক থাকার ব্যবস্থা, প্রতিদিন সকালে বুফে নাস্তা ও রাতের খাবার, একজন ইংরেজিভাষী গাইডসহ শান্ত এবং সুন্দর শহর সিকিমের গ্যাংটক ঘুরে দেখতে পারবেন। বিখ্যাত রুমটেক মঠ, তাশি ভিউ পয়েন্ট, গণেশ টক এবং হিমালয়ান জুলজিক্যাল পার্ক ঘুরতে পারবেন সেখানে। আবহাওয়া ভালো থাকলে মনোরম ছাঙ্গু লেকে ভ্রমণের সুযোগ অবশ্যই মিস করবেন না।

নেপালের কাঠমান্ডু
জনপ্রতি ৩১ হাজার ৫০০ টাকা থেকে শুরু হওয়া কাঠমান্ডু ট্যুরের ২ রাত-৩ দিনের প্যাকেজে নেপালের হৃদয় আবিষ্কার করার সুযোগ পাবেন। ট্যুরে রিটার্ন এয়ার টিকেট, এয়ারপোর্ট ট্রান্সফার, থ্রি-স্টার হোটেলে থাকার ব্যবস্থা এবং স্থানীয় রেস্তোরাঁয় প্রতিদিনের বুফে সকালের নাশতা ও দুপুরের খাবার অন্তর্ভুক্ত। শহরের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যগুলোর চারপাশে হেঁটে, প্রাচীনতম বৌদ্ধ মন্দিরগুলো ঘুরে বং ঐতিহাসিক দরবার স্কয়ার ও কিং প্যালেসে ঢুঁ দিয়ে চমৎকার ছুটি কাটাতে পারবেন।

মালয়েশিয়ার কুয়ালালামপুর
২ রাত-৩ দিনের ট্যুর প্যাকেজে প্রাণবন্ত শহর কুয়ালালামপুরে গিয়ে আপনার ঘুরে বেড়ানোর স্বপ্ন এবার সত্যি হবে। জনপ্রতি ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু প্যাকেজে আপনি সব ভ্রমণ করসহ ফিরতি বিমান ভাড়া, আরামদায়ক থ্রি স্টার হোটেলে থাকার ব্যবস্থা পেয়ে যাবেন। কিং প্যালেস, ন্যাশনাল মনুমেন্ট, ইন্ডিপেনডেন্ট স্কয়ার এবং কেলসিসির মতো আইকনিক ল্যান্ডমার্কে গিয়ে খুবই মজা পাবেন। সেখানে বিখ্যাত চকলেট হাউসে ছবি তুলতে ভুলবেন না যেন।

জমি রেজিস্ট্রির আগে এই বিষয়গুলো জানা খুব জরুরি

বিশেষ দ্রষ্টব্য : উপরের সব ট্যুর প্যাকেজের তথ্য বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে সংগ্রহ করা হয়েছে। তাই অনুগ্রহ করে ট্রাভেল এজেন্সিগুলোর ওয়েবসাইট চেক করতে ভুলবেন না। প্রয়োজনীয় তথ্য পেতে আপনার পছন্দের ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন। ভ্রমণের খরচ বিমানের ভাড়া, হোটেলের রুমের রেট ইত্যাদির উপর নির্ভর করে পরিবর্তিত হয়। মনে রাখবেন, ভিসা প্রক্রিয়াকরণ এবং কোনো ব্যক্তিগত খরচ প্যাকেজে অন্তর্ভুক্ত নয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

April 15, 2026
Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

April 8, 2026
China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

February 19, 2026

Latest News

ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

Visa

কাগজপত্র ঠিক থাকলেও ভিসা রিজেক্ট কেন, দায় কার?

বিদেশযাত্রার স্বপ্ন

বৈধ ভিসা থাকলেও যেসব কারণে ভেঙে যেতে পারে বিদেশযাত্রার স্বপ্ন

ভারতীয়দের পর্যটক ভিসা

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কত টাকা লাগবে

পাসপোর্ট

শুধু পাসপোর্ট থাকলেই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভারতের বদলে বিকল্প পর্যটনে ঝুঁকছেন বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা

রাখাইন কুইজিন

কক্সবাজারে ভোজন রসিকদের স্বর্গ: পেঁয়াজু থেকে রাখাইন কুইজিন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa