৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা এরই মধ্যে ৪৪তম, ৪৫তম অথবা উভয় বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্দেশনায় সংশ্লিষ্ট প্রার্থীদের আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে নির্ধারিত গুগল ফরম পূরণ করতে হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা আগের বিসিএসগুলোতে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের তথ্য সংগ্রহের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রার্থীদের আগামী ৫ ফেব্রুয়ারির সকাল ১০টার মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের গুগল ফরমটি পূরণ করতে বলা হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগে গত বছরের ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এতে মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। ৪৬তম বিসিএসে মোট ৩ হাজার ১৪০টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


