Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ৪৬তম বিসিএস বিজ্ঞপ্তি শীঘ্রই, যে বিষয়ে ছাড় পাচ্ছেন
শিক্ষা

৪৬তম বিসিএস বিজ্ঞপ্তি শীঘ্রই, যে বিষয়ে ছাড় পাচ্ছেন

By iNews DeskOctober 23, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : ৪৬তম নতুন একটি বিসিএসের বিজ্ঞপ্তি ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই প্রকাশ করতে নানা কার্যক্রম চালাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৪৬তম বিসিএস বিজ্ঞপ্তি শীঘ্রই, যে বিষয়ে ছাড় পাচ্ছেন

পিএসসি চাইছে, বছরের প্রথম দিন যেমন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তেমনি বছর শেষ হতে হতে ওই বিসিএসের কার্যক্রম শেষ হবে। এ লক্ষ্য নিয়েই এগোচ্ছে পিএসসি।

পিএসসির একাধিক সদস্য জানান, বছরের প্রথম দিনে ৪৬তম বিসিএসের কার্যক্রম শুরুর ঘোষণা দিতে চান। তাতে আবেদনের নির্দিষ্ট সময় দেওয়া হবে। বিজ্ঞপ্তিতেই প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার সম্ভাব্য তারিখ লেখা হতে পারে। যেন একটি ডেডলাইন ধরে পিএসসি সবকিছু করতে পারে। আর বছর শেষ হতেই যাতে ওই বিসিএস শেষ করা হয়, এ লক্ষ্য নিয়ে কাজ করবে পিএসসি।

Advertisement

৪৬তম বিসিএসের কার্যক্রমের কী অবস্থা, জানতে চাইলে পিএসসির কর্মকর্তারা জানান, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় শূন্য পদের তালিকা পিএসসিতে দিলে পিএসসি তা অনুসরণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এবারও তা-ই হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলা হয়েছে, আমরা জানুয়ারির প্রথম দিনে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই।’ সেই অনুসারে তারা বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদের চাহিদা চেয়েছে। তারা ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডারের তালিকাও সংগ্রহ করছে। কেননা ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডারে শূন্য পদের তালিকা বিজ্ঞপ্তিতে প্রকাশের বাধ্যবাধকতা আছে। আমরা জনপ্রশাসনে খোঁজ নিয়েছি, তারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে শূন্য পদের তালিকা পাওয়া শুরু করেছে। অন্যদেরও তাগাদা দিচ্ছে। এই বিসিএসের কার্যক্রম নিয়ে পিএসসিও নানা ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

এবারের বিসিএসের বিজ্ঞপ্তিতে বয়সে কিছুটা ছাড় দেওয়া হবে উল্লেখ করে একজন সদস্য বলেন, ‘আমরা এই বিসিএসে বয়সে ছাড় দিচ্ছি। যেহেতু এই বিসিএসের কার্যক্রম বা বিজ্ঞপ্তি নভেম্বরে প্রকাশের জন্য নির্ধারিত ছিল, তাই ৩০ নভেম্বরে যাঁদের বয়স ৩০ হয়ে যাবে, তাঁরাও জানুয়ারিতে প্রকাশিতব্য ৪৬তম বিসিএসে আবেদন করতে পারবেন। এটা শুধু এবারের জন্যই রাখা হচ্ছে। সামনের বিসিএসগুলোয় আর এ বিষয়ে ছাড় দেওয়া হবে না। এবার এটি আমরা বিশেষ ব্যবস্থায় করব।’

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ‘৪৬তম বিসিএসের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য আমরা কাজ করছি ও নিয়মিত জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগ রেখেছি। আশা করি, আগামী বছরের শুরুর দিনে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব।’

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa