Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home শিক্ষা ক্যাম্পাস জাবি হলের ছয় কক্ষ দখল করে রেখেছে ছাত্রলীগের পাঁচ আদু ভাই
ক্যাম্পাস

জাবি হলের ছয় কক্ষ দখল করে রেখেছে ছাত্রলীগের পাঁচ আদু ভাই

By Saiful Islamমার্চ 20, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলের ছয় কক্ষ দখল করে রেখেছেন শাখা ছাত্রলীগের পাঁচ নেতা। যাদের ছাত্রত্ব শেষ হয়েছে ৫ থেকে ৬ বছর পূর্বে। অনেকে মজা করে আদু ভাইও সম্বোধন করেন তাদের।

৫ আদু ভাই

Advertisement

হল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের ৩২০ এবং ৩২২ এ দুটি কক্ষ শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের দখলে। দুই কক্ষে আটজনের আসন। কিন্তু অন্য কেউ থাকার সুযোগ নেই। কক্ষ দুটি ছাত্রলীগের এই নেতা একাই দখল করে রেখেছেন। ৩২২ নম্বর কক্ষে থাকেন নিজে এবং ৩২০ নম্বর কক্ষ হচ্ছে নিজের আড্ডা রুম। অথচ তার ছাত্রত্বই নেই। সোহেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে ভর্তি হন ১০ বছর আগে, ৪২ তম ব্যাচে (২০১২-১৩ শিক্ষাবর্ষ)। বিশ্ববিদ্যালয়ে ৪২ তম ব্যাচের শিক্ষার্থীরা অন্তত ৬ বছর পূর্বে স্নাতকোত্তর শেষ করে বিশ্ববিদ্যালয় ছেড়েছেন। কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন। কিন্তু সোহেল এখনো ক্যাম্পাসে রয়ে গেছেন।

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ এবং রাকিবুল ইসলাম এই দুইজনের দখলে রয়েছে ৩২১ এবং ৩২৪ নম্বর কক্ষ দুজনেই বিশ্ববিদ্যালয়ের ৪৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী (২০১৩-১৪ শিক্ষাবর্ষ)। এই ব্যাচের শিক্ষার্থীরা অন্তত ৫ বছর আগে স্নাতকোত্তর শেষ করে বিশ্ববিদ্যালয় ছেড়েছেন। কিন্তু এই দুই নেতা দুই রুম দখল করে রয়েছেন ক্যাম্পাসে। এদিকে ৩১৪ এবং ৩১৬ নম্বর কক্ষ দখল করে রেখেছেন শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী জয় এবং সহ-সভাপতি এহসান ইমাম নাঈম দুজনেই বিশ্ববিদ্যালয়ের ৪৪ ব্যাচের সাবেক শিক্ষার্থী। এ ব্যাচের শিক্ষার্থীদের ছাত্রত্ব শেষ হয়েছে ৪ বছর আগে।

জানা যায়, ছাত্রত্ব না থাকার পরও ছাত্রলীগের নেতারা ক্যাম্পাসে থেকে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পরছেন। চাঁদাবাজি, ছিনতাই, মারধর, মাদক সিন্ডিকেট সামলানোসহ নানা অপরাধে সম্পৃক্ততা রয়েছে তাদের। তবে তাদের অপরাধ জগতের কথা কর্তৃপক্ষের অজানা নয়। তবু কর্তৃপক্ষ কখনোই কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।

এর মধ্যে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ১৭ এপ্রিলের মধ্যে অছাত্রদের ক্যাম্পাস ছাড়তে হবে। অন্যত্রায় তাদের সনদ বাতিল এবং রাষ্ট্রীয় আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে। কিন্তু অছাত্র নেতাদের ক্যাম্পাস ছেড়ে যাওয়ার বিষয়ে এখনো কোনো আলামত দেখা যাচ্ছে না।

শাখা ছাত্রলীগের সভাপতির ছাত্রত্ব শেষ হয়েছে ৬ বছর পূর্বে এবং এখনো হলের দখলে দুটি কক্ষ এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, সে যেই হোক ছাত্রত্ব না থাকলে তার বিরুদ্ধে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সনদ বাতিল হবে এবং রাষ্ট্রীয় আইনে মামলা করা হবে।

এদিকে, মওলানা ভাসানী হলের নিচতলায় ৫২ ব্যাচের ১ম বর্ষের শিক্ষার্থীরা মাটিতে ফ্রোরিং করে চারজনের রুমে আটজন গাদাগাদি করে থাকেন। আর অছাত্র আদু ভাইরা চারজনের কক্ষ একা দখল করে আরামে থাকেন।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘না, না, আমরা কেউ সিঙ্গেল রুমে থাকি না, আমদের প্রতিটি রুমে চার জন করে অ্যালোট দেওয়া আছে। আর ভাসানী হলে কোনো গণরুম নাই তুমি চাইলে প্রভোস্টকে জিজ্ঞেস করতে পারো।

সার্বিক বিষয়ে জানতে চাইলে মওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক হুসাইন মো. সায়েম বলেন, ‘তাদেরকে আমি অনেকবার বলেছি হল ছেড়ে দেওয়ার জন্য। তারা ছেড়ে দেব, ছেড়ে দেব বলে। এখন আমি শিক্ষক হিসেবে তাদের সাথে অনুরোধ করা ছাড়া তো প্রশাসকের মত করে বলতে পারি না। প্রশাসনকে লিস্ট দেব তারা ব্যবস্থা নেবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মে 31, 2026
CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

মে 24, 2026
বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

মে 24, 2026
Latest News
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

বেরোবি

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

চবি ছাত্রদল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

বেরোবি

মামলা ও কারাবরণ: আলোচনায় বেরোবির ৫ উপাচার্য

স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রফেসর ড. আনিসুর রহমান

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa