জুমবাংলা ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আরও ৫ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতির অভিযোগে এ সিদ্ধান্ত হয়। অভিযুক্তদের বিষয়টি সোমবার (৯ ডিসেম্বর) চিঠি দিয়ে জানানো হয়েছে।

এর আগে, ৯৪তম সিন্ডিকেট সভায় ২ শিক্ষকসহ ৯ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

বরখাস্ত নতুন ৫ শিক্ষক হলেন মানবিক ও ব্যবসায় বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইকরামুল হক, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডল এবং মানবিক ও ব্যবসায় বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।

কুয়েটের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্যসচিব আনিসুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধ উপায়ে নিয়োগ এবং পদোন্নতি পাওয়ার অভিযোগ ওঠা এসব শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত হয়। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর ফলে বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। বৈঠকে তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.