Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ট্র্যাভেল বাংলাদেশের জনপ্রিয় ৫ পর্যটন কেন্দ্র
ট্র্যাভেল

বাংলাদেশের জনপ্রিয় ৫ পর্যটন কেন্দ্র

By Saiful IslamOctober 4, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সুন্দরভাবে বেঁচে থাকার জন্য শরীরের সাথে সাথে মনের খোরাকও পূরণ করা অত্যন্ত জরুরি। প্রতিটি মানুষেরই স্বাভাবিকভাবে একটি বাঁধাধরা নিয়মের মধ্যে জীবন-যাপন করতে হয়। একইভাবে চলমান ব্যস্ততায় বিরক্তি চলে আসা অবান্তর নয়। তাই সুযোগ পেলেই সাধ্যমতো কোনো পর্যটনকেন্দ্রে ঘুরে আসা অঅবশ্যক। বলা হয়, ইতালীয় জেনোয়ার অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস ভ্রমণে না বের হলে কোনোদিন হয়তো আমেরিকার আবিষ্কারই হতো না। এই কথাতেই বেশ গভীরভাবে বোঝা যায়, পর্যটনের মাহাত্ম্য কতখানি।

Kuakata

Advertisement

ভ্রমণ পিপাসু সেই মানুষদের উদ্দেশ্য করেই সারাবিশ্বে পর্যটন দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২৭ সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব পর্যটন দিবস। নিত্যদিনের একঘেয়েমী জীবনধারার বেড়াজাল ছিঁড়ে জীবনে কিছুটা শান্তির পরশ এনে দিতে পারে ভ্রমণ। ভ্রমণ পিপাসু মানুষজন তাই ছুটে চলে দেশ বিদেশে। কেউ বা সারাটা জীবন বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে ঘুরেই কাটিয়ে দেন।

আমাদের এই সুজলা-সুফলা ছোট দেশেও বিভিন্ন দর্শনীয় পর্যটনকেন্দ্র রয়েছে। ছোট-বড় ছুটির দিনে বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভ্রমণ করতেও পছন্দ করেন অনেকে। নিচে সাধ্যের মধ্যে কিছু পর্যটনকেন্দ্রের কথা উল্লেখ করা হলো-

১. কুয়াকাটা: দক্ষিণ বঙ্গের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান হলো কুয়াকাটা। পটুয়াখালী জেলার সমুদ্রসংলগ্ন কলাপাড়া উপজেলায় এই পর্যটনকেন্দ্র গড়ে উঠেছে। খুব কম খরচেই এখানে সমুদ্রবিলাশ করা যায়। সারাবছর এখানে বিভিন্ন অঞ্চলের পর্যটকদের জনসমাগম লেগেই থাকে। ধারণা করা হয়, ১৮ শতকে আরাকানিরা বার্মা থেকে এই অঞ্চলে বাস করতে আসেন। তখন তারা পানীয় জলের সন্ধানে অনেকগুলো কূপ বা কুয়া খনন করায় এই অঞ্চলের নাম হয় কুয়াকাটা। কুয়াকাটা একমাত্র সমুদ্রতীরবর্তী স্থান, যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয় দেখা যায়।

২. সুন্দরবন: বাংলার দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূল অঞ্চলে সৃষ্টি হওয়া বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ হলো সুন্দরবন। পদ্মা-মেঘনা-ব্রহ্মপুত্র এই নদীত্রয়ের অববাহিকায় সৃষ্ট ব-দ্বীপের শতকরা ৬৬ ভাগ বাংলাদেশের অংশ। এখানে অনেকেই ভ্রমণ এবং রোমাঞ্চের জন্য আসেন। দেশের একমাত্র বনাঞ্চল এবং বন্য পশুর দেখা পাওয়ার স্থান আমাদের সুন্দরবন। তাই পর্যটন কেন্দ্র হিসেবে সুন্দরবনের জনপ্রিয়তা অনেক।

৩. সীতাকুণ্ড: চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র সীতাকুণ্ড। এখানে জনপ্রিয় ভ্রমণের বিষয়বস্তু হলো ইকোপার্ক, চন্দ্রনাথ পাহাড় ও মন্দির। এছাড়াও সীতাকুণ্ডের ঝরনা পর্যটকদের অন্যতম আকর্ষণ এবং চন্দ্রনাথ পাহাড় ট্রেকিংয়ের জন্য জনপ্রিয়।

৪. জাফলং: সিলেট বিভাগে অনেকগুলো দর্শনীয় স্থানের মধ্যে জাফলং অন্যতম। এখানে বেশ কঠিন শিলার সন্ধান পাওয়া যায়। মেঘালয়ের পাহাড় ঘেঁষা জাফলংয়ের জনপ্রিয়তা মূলত এর ঝর্ণা, পাথর, ও স্বচ্ছ পানির নদী। এখানকার চা-বাগান এবং খাসিয়া আদিবাসীদের সংস্কৃতিও পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণের কারণ।

৫. কক্সবাজার: বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যবসায়িক পর্যটন কেন্দ্র হলো কক্সবাজার। এখানে বিদেশী পর্যটকদের সমাগম সবচেয়ে বেশি। সমুদ্রের তীরে একটু শান্তির ছোঁয়া পেতে ভ্রমণ পিপাসু মানুষের দল কক্সবাজারে ভিড় করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

April 15, 2026
Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

April 8, 2026
China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

February 19, 2026

Latest News

ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

Visa

কাগজপত্র ঠিক থাকলেও ভিসা রিজেক্ট কেন, দায় কার?

বিদেশযাত্রার স্বপ্ন

বৈধ ভিসা থাকলেও যেসব কারণে ভেঙে যেতে পারে বিদেশযাত্রার স্বপ্ন

ভারতীয়দের পর্যটক ভিসা

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কত টাকা লাগবে

পাসপোর্ট

শুধু পাসপোর্ট থাকলেই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভারতের বদলে বিকল্প পর্যটনে ঝুঁকছেন বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা

রাখাইন কুইজিন

কক্সবাজারে ভোজন রসিকদের স্বর্গ: পেঁয়াজু থেকে রাখাইন কুইজিন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa