Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি ৫০ আলোকবর্ষ দূরে ভয়ংকর পাথুরে গ্রহের সন্ধান, চমকে বিজ্ঞানীরা
বিজ্ঞান ও প্রযুক্তি

৫০ আলোকবর্ষ দূরে ভয়ংকর পাথুরে গ্রহের সন্ধান, চমকে বিজ্ঞানীরা

By Mynul Islam NadimMay 29, 20262 Mins Read

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়েছে এক ভয়াবহ ও বিস্ময়কর মহাজাগতিক দৃশ্য। পৃথিবী থেকে মাত্র ৫০ আলোকবর্ষ দূরে আবিষ্কৃত হয়েছে একটি পাথুরে গ্রহ, যা তার নক্ষত্রের তীব্র তাপে সম্পূর্ণভাবে দগ্ধ হয়ে গেছে। এলএইচএস ৩৮৪৪বি নামের এই গ্রহটি এখন কার্যত এক মৃত জগৎ। সেখানে নেই কোনো পানি, নেই বায়ু, এমনকি নক্ষত্রের তীব্র বিকিরণে এর বায়ুমণ্ডলও পুরোপুরি বিলীন হয়ে গেছে। পড়ে রয়েছে কেবল রুক্ষ, শুষ্ক ও পাথুরে ভূমি।

গ্রহ

Advertisement

এই আবিষ্কারকে কেন্দ্র করে বিজ্ঞানীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আমাদের সৌরজগতের বুধ গ্রহ নিয়েও। সূর্যের সবচেয়ে কাছের এই গ্রহটিও ভবিষ্যতে এমন ভয়াবহ পরিণতির মুখে পড়তে পারে কি না—এ প্রশ্ন এখন গবেষকদের ভাবিয়ে তুলছে। যদিও এর নিশ্চিত কোনো উত্তর এখনো পাওয়া যায়নি, তবুও নতুন এই গ্রহটি নিয়ে বিজ্ঞানীদের গবেষণা ও আগ্রহ বেড়েছে।

জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমির পরিচালক লরা ক্রেডবার্গের নেতৃত্বে একটি গবেষক দল এই গ্রহ নিয়ে বিস্তারিত গবেষণা চালান। তাদের গবেষণার ফলাফল সম্প্রতি ‘নেচার অ্যাস্ট্রোনমি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। আকারে পৃথিবীর চেয়ে প্রায় ৩০ শতাংশ বড় এই গ্রহটি একটি ছোট লাল বামন নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। নক্ষত্রটি সূর্যের তুলনায় ছোট ও কম ভরের হলেও, গ্রহটি এতটাই কাছাকাছি অবস্থান করছে যে এটি মাত্র ১১ ঘণ্টায় একবার কক্ষপথ সম্পন্ন করে।

এই অতিরিক্ত নৈকট্যের কারণেই গ্রহটির বায়ুমণ্ডল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আরও বিস্ময়কর বিষয় হলো, গ্রহটি নিজের অক্ষের ওপর এমনভাবে ঘোরে যে এর এক পাশ সর্বদা নক্ষত্রের দিকে মুখ করে থাকে, আর অন্য পাশ থাকে চির অন্ধকারে। আলোকিত অংশের তাপমাত্রা প্রায় ১০০০ কেলভিন (প্রায় ১৩০০ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছে যায়।

বিজ্ঞানীরা জেমস ওয়েব টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে ধারণা করছেন, গ্রহটির পৃষ্ঠভাগ সম্ভবত ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত, যা ম্যাগনেসিয়াম ও লোহা সমৃদ্ধ লাভা দ্রুত জমে তৈরি হয়েছে। একসময় ধারণা করা হলেও যে এখানে টেকটোনিক কার্যকলাপ থাকতে পারে, নতুন গবেষণা সেই সম্ভাবনা নাকচ করেছে।

হার্ভার্ড ও স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের গবেষক সেবাস্তিয়ান জিয়েবা জানিয়েছেন, এই গ্রহে কোনো টেকটোনিক প্লেটের অস্তিত্ব নেই এবং পানি থাকার সম্ভাবনাও প্রায় শূন্য। সাধারণত সক্রিয় গ্রহে আগ্নেয়গিরির মাধ্যমে বিভিন্ন গ্যাস নির্গত হয়, কিন্তু এই গ্রহে তেমন কোনো গ্যাসের চিহ্নও পাওয়া যায়নি। ফলে বিজ্ঞানীদের ধারণা, এটি একটি সম্পূর্ণ বায়ুমণ্ডলহীন, নিষ্ক্রিয় ও মৃত গ্রহ।

এই রহস্যের আরও নিশ্চিত তথ্য জানতে জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে গবেষণা অব্যাহত রেখেছেন বিজ্ঞানীরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
গ্রহ
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

July 12, 2026
Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

July 8, 2026
ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

July 4, 2026

Latest News

ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

টেলিস্কোপ

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

চাঁদে ফুটবল

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

মহাকাশে যাওয়া নভোচারী

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই

স্যামসাং

ফুটবলপ্রেমীদের জন্য চমক, ৯৮ ইঞ্চির টেলিভিশন আনল স্যামসাং

টেলিস্কোপ

পৃথিবীর দিকে ধেয়ে আসা টেলিস্কোপ সরাতে মহাকাশে ৩ কোটি ডলারের মিশনে নাসা

কার্ড

কার্ড না হারিয়েও ব্যাংক অ্যাকাউন্ট খালি? জানুন প্রতারকদের নতুন কৌশল

গাড়ির কাচ

বর্ষায় গাড়ির কাচে কুয়াশা জমলে কী করবেন? কয়েক সেকেন্ডেই মিলবে সমাধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa