Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নরসিংদীতে দুর্বৃত্তদের পিটুনিতে প্রাণ গেল ৬ আওয়ামী লীগ নেতার
Bangladesh breaking news জাতীয়

নরসিংদীতে দুর্বৃত্তদের পিটুনিতে প্রাণ গেল ৬ আওয়ামী লীগ নেতার

By Shamim RezaAugust 5, 2024Updated:August 5, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সরকার পতনের এক দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের সময় নরসিংদীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় আন্দোলনকারীদের দিকে গু.লি ছোড়ার পর ধাওয়া দিয়ে আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া ছয় আন্দোলনকারী গু.লিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।

Nata

রোববার দুপুরে সদর উপজেলার মাধবদী বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী-১ সদর আসনের এমপি নজরুল ইসলাম হিরুর নাতি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান ভূইয়া (৪৩), চরদিগলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন শাহিন (৪০), তার বডিগার্ড কামাল হোসেন (৩৮), সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই মৎসজীবী লীগের সভাপতি দেলোয়ার হোসেন (৩৮), মহিসাসুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ও চরদিগলদী ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী সজিব।

Advertisement

আন্দোলনকারীদের মধ্যে যারা গু.লিবিদ্ধ হয়েছেন তাদের মধ্যে সুমন মিয়া (৩৫), সোহেব (৪১) ও আল আমিনকে (২৫) নরসিংদী সদর হাসপাতাল এবং মীর জাহাঙ্গীরকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সদর উপজেলার মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় থেকে কয়েক হাজার আন্দোলনকারী লাঠি নিয়ে মিছিল বের করেন। একই সময় মাধবদী আওয়ামী লীগের নেতাকর্মীরা হাইস্কুল মাঠ থেকে একটি মিছিল বের বরেন।

ওই সময় আওয়ামী লীগ নেতারা তাদের প্রতিহত করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গু.লি ও ককটেল বিস্ফোরণ ঘটান। এলোপাতাড়ি গু.লিতে কমপক্ষে ছয় আন্দোলনকারী গু.লিবিদ্ধ হন। এ খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা আওয়ামী লীগ নেতাদের ধাওয়া দেন।

এ সময় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা দৌড়ে মাধবদী বাসস্ট্যান্ডের পশ্চিম দিকের বড় মসজিদে আশ্রয় নেন। পরে আন্দোলনকারীরা মসজিদের সিঁড়িতে ফেলে এলোপাতাড়ি পিটিয়ে ছয় আওয়ামী লীগ নেতাকে হত্যা করেন।

নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনের দাবি, মাধবদী হাইস্কুল প্রাঙ্গণ থেকে আমরা একটি মিছিল বের করি। ওই সময় মাধবদী পৌর বিএনপি সভাপতি আমানউল্লাহর নেতৃত্বে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মিছিলে হামলা চালান। ওই সময় তারা আমাদের ওপর ককটেল বিস্ফোরণ ঘটালে আমারা ছত্রভঙ্গ হয়ে পড়ি। পরে আমাদের লোকজন মাধবদী বাজার বড় মসজিদের ভেতরে আশ্রয় নেন। তখন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মসজিদের ভেতরে ঢুকে এ হত্যাকাণ্ড চালান।

ভারতেই রয়েছে কিছু অদ্ভুত গ্রাম, যাদের কাহিনী আপনাকে অবাক করবে

মাধবদী থানার ওসি কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের ছয় নেতা নিহতের খবর পেয়েছি। তাদের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। আমরা তাদের অনুরোধ করেছিলাম লাশগুলো ময়নাতন্তের জন্য থানায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তারা বাড়িতে নিয়ে যান। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Royal Mail

Royal Mail Reports Local Processing Delays as UK Network Stays on Schedule

September 9, 2026
US pork recall

US recall covers 1,513 pounds of imported guanciale over Listeria risk

September 8, 2026
vivo OriginOS 7

vivo OriginOS 7 Preview Centers on Faster Interface Before September Reveal

September 5, 2026

Latest News

Royal Mail

Royal Mail Reports Local Processing Delays as UK Network Stays on Schedule

US pork recall

US recall covers 1,513 pounds of imported guanciale over Listeria risk

vivo OriginOS 7

vivo OriginOS 7 Preview Centers on Faster Interface Before September Reveal

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa