রিয়েলমি বাংলাদেশে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে, যার নাম রিয়েলমি সি১০০আই। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের সুবিধা নিয়ে আসা এই ফোনে ব্যবহার করা হয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার বড় ব্যাটারি। প্রতিষ্ঠানটির দাবি, একবার পূর্ণ চার্জ দিলে ফোনটি সর্বোচ্চ তিন দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

রিয়েলমি

Advertisement

ফোনটিতে থাকা ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির মাধ্যমে টানা ৯৬ দশমিক ৪ ঘণ্টা পর্যন্ত গান শোনা এবং প্রায় ২১ ঘণ্টা ভিডিও স্ট্রিমিং করা সম্ভব বলে জানিয়েছে রিয়েলমি। এছাড়া দীর্ঘ সময় গেম খেললেও স্থিতিশীল পারফরম্যান্স পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে। ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লের কারণে প্রায় আট ঘণ্টা পর্যন্ত মসৃণ গেমিং অভিজ্ঞতা মিলবে।

বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির নকশা তুলনামূলকভাবে পাতলা। এর পুরুত্ব ৮ দশমিক ৩৮ মিলিমিটার এবং ওজন ২০৮ গ্রাম। রিয়েলমির মতে, ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনগুলোর মধ্যে এটি অন্যতম পাতলা ডিভাইস।

রিয়েলমি সি১০০আইয়ে রয়েছে ৬ দশমিক ৮ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এতে ১২০ হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যা স্ক্রলিং, ভিডিও দেখা এবং গেমিংকে আরও মসৃণ করবে। ফোনটির নকশায় ফ্ল্যাগশিপ ধাঁচের গোলাকার কোণও রাখা হয়েছে।

শব্দের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে ক্লিয়ার স্পিকার এবং ৩০০ শতাংশ পর্যন্ত আলট্রা ভলিউম সুবিধা রয়েছে। ফলে কল, ভিডিও বা গেমের সময় আরও জোরালো শব্দ পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে সর্বোচ্চ ১২ জিবি পর্যন্ত ডাইনামিক র‍্যাম ব্যবহারের সুবিধা রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক রিয়েলমি ইউআইতে চলবে। দীর্ঘমেয়াদি মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করতে ৪৮ মাস পর্যন্ত ফ্লুয়েন্সি সাপোর্ট থাকার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফোনটিকে আরও টেকসই করতে এতে আর্মরশেল সুরক্ষা প্রযুক্তি এবং আইপি৬৪ মানের ধুলা ও পানিনিরোধী সুবিধা যুক্ত করা হয়েছে। পাশাপাশি ‘নেক্সট এআই’ ফিচারের মাধ্যমে স্মার্ট ব্যবহার অভিজ্ঞতাও পাওয়া যাবে।

রিয়েলমি সি১০০আই ডন পার্পল ও ডাস্ক গ্রে—এই দুটি রঙে বাজারে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা। আর ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৯৯৯ টাকা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.