Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস এনএসইউ’র নতুন উপাচার্য আবদুল হান্নান চৌধুরী
ক্যাম্পাস

এনএসইউ’র নতুন উপাচার্য আবদুল হান্নান চৌধুরী

By iNews DeskSeptember 12, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

Abdul Hannan

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এনএসইউ’র স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসবিই) ডিন হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এছাড়া এনএসইউ’র এক্সটার্নাল রিলেশনসের নির্বাহী পরিচালক, বিবিএ প্রোগ্রামের পরিচালক, সিন্ডিকেট সদস্য, এবং ক্যারিয়ার সার্ভিসের পরিচালক ছিলেন।

Advertisement

এর আগে তিনি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য এবং ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ, কানাডা এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩৪ বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি কানাডার উইন্ডসর ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, কানাডার ক্যালগারি ইউনিভার্সিটি, এবং বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি চীনের ইউনান নর্মাল ইউনিভার্সিটির স্কুল অব ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্টের একজন খণ্ডকালীন অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী যুক্তরাষ্ট্রের বোস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং অপারেশনস রিসার্চে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে বিএসসি এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন।

অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর পরিসংখ্যান সম্পর্কিত ৬৫টিরও বেশি প্রবন্ধ এবং দুটি বই প্রকাশিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে ৭৫টিরও বেশি প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি। অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

June 23, 2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

June 23, 2026
কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

June 23, 2026

Latest News

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

বেরোবি

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

চবি ছাত্রদল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa