জুমবাংলা ডেস্ক : এইচএসসি পরীক্ষার ফলাফলে আবারও দেশ সেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ১০৪৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ১০৯৯ শিক্ষার্থী।

নরসিংদীর আব্দুল কাদির মোল্লা কলেজ

Advertisement

রোববার সকালে পরীক্ষার ফল ঘোষণার পর থেকে আনন্দে ও উচ্ছ্বাসে ফেটে পড়েন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আনন্দে নেচে গেয়ে দেশ সেরা ফলাফল উদযাপন করেন তারা।

এবছর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় ৬৭৩ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১৬৬ জন এবং মানবিক শাখায় ২৬০ জন সর্বমোট ১০৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ

শতভাগ পাসসহ বিজ্ঞান শাখায় ৬৬৬ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১৫৭ জন ও মানবিক শাখায় ২২৪ জন সর্বমোট ১০৪৭ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

কলেজের এই ধারাবাহিক সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদের একান্ত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানান কলেজের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। আগামী এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এইচএসসিতে গড় পাসের হার ৭৮.৬৪ শতাংশ

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে দুর্ভাগ্যবশত মানবিক শাখার একজন মেধাবী শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে আসার সময় পথিমধ্যে ট্রেনের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। ওই শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.