গ্রীষ্মের তীব্র গরমে স্বস্তি পেতে অনেকেই এখন এসি ব্যবহার করছেন। কিন্তু অনেকে মনে করেন, এসির সঙ্গে সিলিং ফ্যান চালালে তা অকার্যকর হয়ে যায় বা বাড়তি বিদ্যুৎ খরচ হয়। তবে বিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি সঠিক নয়। বরং এসি ও ফ্যান একসঙ্গে ব্যবহার করলে সুবিধা পাওয়া যায় এবং বিদ্যুৎ খরচও কমানো সম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, সিলিং ফ্যান ঘরের ভেতরের ঠান্ডা বাতাস সবদিকে ছড়িয়ে দেয়, ফলে ঘর দ্রুত শীতল হয়ে ওঠে। এতে এসিকে বেশি সময় বা বেশি শক্তিতে চালানোর প্রয়োজন পড়ে না। ফলে মোট বিদ্যুৎ ব্যবহার কমে আসে।
তবে এ ক্ষেত্রে ঘরের জানালা ও দরজা বন্ধ রাখা জরুরি, যাতে ঠান্ডা বাতাস বাইরে বেরিয়ে না যায়। পাশাপাশি এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রির মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয় এবং ফ্যানের গতি রাখা উচিত কম। এতে দ্রুত আরামদায়ক পরিবেশ তৈরি হয়।
অনেকে ভুলভাবে মনে করেন এসি চালালে ফ্যান বন্ধ রাখতে হবে বা ফ্যান চালালে এসি ব্যবহার করা যাবে না। কিন্তু বাস্তবে দুইটি একসঙ্গে ব্যবহার করলে ঘরের বাতাস ভালোভাবে সঞ্চালিত হয় এবং শীতলতা দ্রুত ছড়িয়ে পড়ে।
উদাহরণ হিসেবে বলা হচ্ছে, শুধু এসি চালালে যেখানে বেশি বিদ্যুৎ খরচ হয়, সেখানে এসির সঙ্গে ফ্যান ব্যবহার করলে তুলনামূলকভাবে খরচ কমে যায়। তাই গরমের সময়ে সঠিকভাবে এই দুই যন্ত্র একসঙ্গে ব্যবহার করলে আরাম যেমন বাড়ে, তেমনি বিদ্যুৎ বিলও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
সূত্র: নিউজ ১৮
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


