জুমবাংলা ডেস্ক : কৃত্তিম বুদ্ধিমত্তার যুগে তরুণ প্রজন্মকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, তরুণ প্রজন্মকে এখনই সিদ্ধান্ত নিতে হবে মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হবার, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো পারে না। নিজেদের তাগিদেই মানুষ্য গুণাবলি অর্জন করে নিতে হবে,তা নাহলে টিকা যাবে না। সামনের জীবনে চলতে হলে সতর্ক হয়ে থাকতে হবে।

জাফর ইকবাল

Advertisement

মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, মানুষ মানুষ হয়েছে কল্পনা শক্তির দ্বারা। একমাত্র মানুষই পারে কোনো কিছুকে কল্পনা করতে। যা অন্য কোন জীবই পারে না। পৃথিবীতে আইনস্টাইনের চেয়ে বেশি জ্ঞান কেউ দেয় নি। সেই আইনস্টাইনই বলেছেন জ্ঞানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো কল্পনা। কাজেই সেই কল্পনা করার ক্ষমতাকে তরুণ প্রজন্মের বাঁচিয়ে রাখতে হবে। আর সেটা করার অনেক রাস্তা আছে তবে সবচেয়ে সহজ রাস্তাটা হলো বই পড়া। শিক্ষার্থীদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা বেশি বেশি বই পড়ো।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

তিনি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ না হলে রাষ্ট্রটা বিকশিত হবে না,মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন বা সব মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে না, তাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি চাই আপনারাএকটি জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলবেন,একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলবেন।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, শিক্ষা জীবনে সর্বোচ্চ জ্ঞান অর্জনের অন্যতম বিদ্যাপীঠ হলো বিশ্ববিদ্যালয়। এখানে পড়াশোনার পাশাপাশি একজন শিক্ষার্থী সত্যিকারের ও সার্বিক মানুষ হিসেবে গড়ে ওঠার পথের দিশা পায়। এই বিশ্ববিদ্যালয়কে একটি নন্দনকানন হিসেবে গড়ে তোলা হবে। যেখানে লেখাপড়ার মানকে সুনিশ্চিত করা হবে, গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে। বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরি করে দক্ষতা বৃদ্ধিতে সকল ধরনের উৎসাহ দেওয়া হবে।

রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, ওরিয়েন্টেশন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান, ছাত্র উপদেষ্টা ড. তপন কুমার সরকার ও স্বাগত বক্তব্য রাখেন প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী।

ছবিটি জুম করে দেখুন এটি বলে দিবে আপনি কতটা বেপরোয়া

ওরিয়েন্টশন অনুষ্ঠানে জীবন ও চরিত্র গঠনের পরামর্শের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় একাডেমিক ক্যালেন্ডার। এর আগে অতিথিরা ক্যাম্পাসে এলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত জাতির পিতা ও জাতীয় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.