দেশের প্রথমবারের মতো এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা সুবিধার স্মার্টফোন আনল অপো। ২৪ ফেব্রুয়ারি অপোর নতুন সংস্করণটি বাজারে ছাড়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। সবচেয়ে বড় সুবিধা হলো, কোনো ইন্টারেস্ট ছাড়াই কিস্তিতে কেনা যাবে ফোনটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপো জানিয়েছে, ডিভাইসটির প্রধান আকর্ষণ ৫০ মেগাপিক্সেল এআই-চালিত আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল অটো জুম সেলফি ক্যামেরা। ফোনটি গ্রুপ ফটোগ্রাফির জন্য তৈরি এআই ফেইস রিকগনিশন অটো জুম প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে একাধিক মুখ শনাক্ত করে ফ্রেম সমন্বয় করে নেয়। ফলে আলাদা করে সেটিং পরিবর্তন ছাড়াই সবাইকে নিখুঁতভাবে ছবিতে আনা সম্ভব হবে।
ডিভাইসটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা দীর্ঘমেয়াদি ব্যবহারে টেকসই পারফরম্যান্স দেবে বলে দাবি করেছে অপো। সঙ্গে আছে ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সুবিধা। ছয় বছর পর্যন্ত স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে অপ্টিমাইজ করা হয়েছে ফোনটি। সুপারকুল ভিসি কুলিং সিস্টেম গেমিং ও মাল্টিটাস্কিংয়ের সময় তাপ নিয়ন্ত্রণে সহায়তা করবে।
এ ছাড়া ১২০ হার্জ অ্যামোলেড আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে, মিলিটারি-গ্রেড শক প্রোটেকশন, আইপি৬৯কে ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, এআই লিঙ্কবুস্ট ৩.০, ৩০০ শতাংশ ডুয়েল স্টেরিও স্পিকার হাই ভলিউম মোড এবং কালারওএস ১৬ সমর্থিত অরোরা ও টাইডাল ইঞ্জিন যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অপো এ৬এস প্রো ফোনটি ৩ মার্চ পর্যন্ত প্রি-অর্ডার করা যাবে। ৪ মার্চ থেকে বাজারে মিলবে ফোনটি। লুমিনা ফরেস্ট ও একলিপ্স ব্লু, এই দুই রঙে পাওয়া যাবে ডিভাইসটি। দাম ৩৯ হাজার ৯৯০ টাকা। কিস্তিতেও কেনা যাবে ফোনটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


