Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি এআই প্রযুক্তিনির্ভর নতুন ওয়াশিং মেশিন আনল ওয়ালটন
বিজ্ঞান ও প্রযুক্তি

এআই প্রযুক্তিনির্ভর নতুন ওয়াশিং মেশিন আনল ওয়ালটন

By Mynul Islam NadimMay 13, 20262 Mins Read

গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন বাজারে এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর চারটি নতুন প্রিমিয়াম ওয়াশিং মেশিন। স্মার্ট প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থা এবং আধুনিক ফিচারের সমন্বয়ে তৈরি এসব মডেল ব্যবহারকারীদের আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত লন্ড্রি অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ওয়ালটন

Advertisement

মঙ্গলবার (১২ মে) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার আব্দুল্লাহ-আল-জুনায়েদ, ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নতুন সিরিজে রয়েছে ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার টপ-লোডিং এআই ওয়াশিং মেশিন WWM-ATT80 ও WWM-ATT90। এসব মেশিনে থাকা এআই প্রযুক্তি কাপড়ের ধরন, ওজন ও ময়লার মাত্রা বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ওয়াশ সেটিং নির্ধারণ করতে সক্ষম।

এছাড়া ফ্রন্ট-লোডিং প্রযুক্তির WWM-AFB80 ও WWM-AFB90 মডেলে স্টেইন ওয়াশ ফিচার যুক্ত করা হয়েছে, যা কঠিন দাগ দূর করতে কার্যকর। পাশাপাশি ৮ কেজি ধারণক্ষমতার স্টিম ওয়াশ সুবিধাসম্পন্ন WWM-AFD80 এবং ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশার-ড্রায়ার কম্বো WWM-AFC12M মডেলও উন্মোচন করা হয়েছে।

চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, আধুনিক জীবনযাত্রার চাহিদা এবং স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের প্রতি গ্রাহকদের আগ্রহের বিষয়টি বিবেচনা করেই নতুন মডেলগুলো বাজারে আনা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ভাবনী প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের ফিচারের সমন্বয়ে এসব ওয়াশিং মেশিন দেশের বাজারে নতুন মাত্রা যোগ করবে।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান বলেন, ওয়ালটন নিয়মিতভাবে সর্বাধুনিক প্রযুক্তি ও সাশ্রয়ী দামের পণ্য বাজারে আনছে।

তিনি আরও বলেন, ওয়ালটনের পণ্য শুধু দেশে নয়, বিদেশেও বাংলাদেশের গর্ব হিসেবে পরিচিত হচ্ছে।

ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার আব্দুল্লাহ-আল-জুনায়েদ বলেন, ইউরোপীয় মানদণ্ড অনুসরণে তৈরি এসব মডেলে ইনভার্টার ও বিএলডিসি মোটর ব্যবহার করা হয়েছে, যা কম বিদ্যুৎ খরচে কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, কিছু মডেলে ওয়াশার-ড্রায়ার প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে একই মেশিনে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা পাওয়া যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটনের আধুনিক উৎপাদন কারখানায় বর্তমানে ফ্রন্ট লোড, টপ লোড অটোমেটিক ও সেমি-অটোমেটিক মিলিয়ে ৩০টিরও বেশি মডেলের ওয়াশিং মেশিন উৎপাদন করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির মতে, ওয়ালটনের পণ্য বর্তমানে বিশ্বের ৫৫টিরও বেশি দেশে রপ্তানি করা হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

June 20, 2026
ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

June 19, 2026
অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

June 19, 2026

Latest News

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভয়েস-ভিডিও কল, মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দ্রুত করুন এই কাজগুলো

আটলান্টিক

আটলান্টিকের গভীর স্রোত দুর্বল, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় প্রভাবের শঙ্কা

সংকট

মেমোরি চিপ সংকটে বাড়তে পারে আইফোনসহ অ্যাপলের পণ্যের দাম

হুয়াওয়ে

হুয়াওয়ে আনছে দুইটি নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

সিমুলেটর

গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড

শাওমি রেডমি টার্বো 5

শাওমি রেডমি টার্বো 5 এল বিশাল ব্যাটারি ও শক্তিশালী প্রসেসর নিয়ে, জেনে নিন দাম ও ফিচার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa