Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি এক জিমেইল অ্যাপেই আসবে সব ই-মেইল
বিজ্ঞান ও প্রযুক্তি

এক জিমেইল অ্যাপেই আসবে সব ই-মেইল

By Shamim RezaJanuary 26, 20262 Mins Read

ব্যক্তিগত যোগাযোগ আর অফিসের কাজ দুইয়ের ভারসাম্য বজায় রাখতে বর্তমানে আমাদের একাধিক ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। কিন্তু প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা অ্যাপ ব্যবহার করা যেমন ঝামেলার, তেমনি এতে ফোনের স্টোরেজও নষ্ট হয়। ব্যবহারকারীদের এই ভোগান্তি কমাতে গুগল তাদের জিমেইল অ্যাপে নিয়ে এসেছে দারুণ এক সুবিধা। এখন থেকে একটি অ্যাপেই গুগল ছাড়াও ইয়াহু, আউটলুক বা আইক্লাউডের মতো ভিন্ন ভিন্ন পরিষেবা ব্যবহার করা যাবে।

জিমেইল অ্যাপ

Advertisement

অধিকাংশ ব্যবহারকারী এখন একটি স্মার্টফোনেই ব্যক্তিগত এবং কর্মক্ষেত্রের সব কাজ সারেন। গুগল অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের এই বিশেষ সুবিধা দিচ্ছে যাতে তারা আউটলুক (Outlook), আইক্লাউড (iCloud) এবং ইয়াহুর (Yahoo) মতো নন-গুগল ই-মেইল সেবাগুলোও জিমেইল অ্যাপের ভেতরেই অনায়াসে ব্যবহার করতে পারেন।

যেভাবে যুক্ত করবেন নতুন অ্যাকাউন্ট

সেকেন্ডারি জিমেইল আইডি বা অন্য কোনো প্রোভাইডারের ই-মেইল অ্যাকাউন্ট যুক্ত করার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। নিচে এর ধাপগুলো দেওয়া হলো:

ফোনে থাকা Gmail অ্যাপটি খুলুন।

উপরের ডানদিকে আপনার প্রোফাইল ছবিতে (Profile Picture) ক্লিক করুন।

সেখানে থাকা ‘Add another account’ অপশনটি বেছে নিন।

আপনার ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠানটি বেছে নিন (যেমন- Google, Outlook, iCloud বা Yahoo)।

পরবর্তী ধাপগুলোতে আপনার ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন-ইন সম্পন্ন করুন। আইডিতে টু-স্টেপ ভেরিফিকেশন চালু থাকলে তা যাচাই করে নিন।

তালিকার বাইরের ই-মেইল যোগ করার নিয়ম

যদি আপনার প্রতিষ্ঠানের ই-মেইলটি সাধারণ তালিকার অন্তর্ভুক্ত না হয়, তবে আপনি ম্যানুয়ালি তা যুক্ত করতে পারবেন। এর জন্য:

‘Add another account’ মেনু থেকে ‘Other’ অপশনটি ক্লিক করুন।

আপনার ই-মেইল ঠিকানা লিখে ‘Personal (IMAP)’ মোডটি বেছে নিন।

আপনার প্রোভাইডারের নির্দিষ্ট সার্ভার সেটিংস (সার্ভার নাম, পোর্ট এবং সিকিউরিটি মোড) প্রদান করে সাইন-ইন সম্পন্ন করুন।

জিমেইল অ্যাপের সবচেয়ে কার্যকর ফিচার হলো ‘All inboxes’। অ্যাপের বাম দিকের মেনু থেকে এই অপশনটি চালু করলে বারবার প্রোফাইল পরিবর্তন করার প্রয়োজন পড়বে না। আপনার সব কটি অ্যাকাউন্টের ইনকামিং মেসেজগুলো একটি ফিডেই সময় অনুযায়ী সাজানো থাকবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এছাড়া, যদি কোনো অ্যাকাউন্ট আর ব্যবহারের প্রয়োজন না পড়ে, তবে খুব সহজেই প্রোফাইল সেটিংসের ‘Manage accounts on this device’ অপশনে গিয়ে তা সরিয়ে (Remove) ফেলা সম্ভব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিরল রত্নের সন্ধান

মঙ্গলের উল্কাপিণ্ডে মিলল বিরল রত্নের সন্ধান

June 23, 2026
ব্যাংক অ্যাকাউন্ট

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

June 23, 2026
Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

June 20, 2026

Latest News

বিরল রত্নের সন্ধান

মঙ্গলের উল্কাপিণ্ডে মিলল বিরল রত্নের সন্ধান

ব্যাংক অ্যাকাউন্ট

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভয়েস-ভিডিও কল, মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দ্রুত করুন এই কাজগুলো

আটলান্টিক

আটলান্টিকের গভীর স্রোত দুর্বল, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় প্রভাবের শঙ্কা

সংকট

মেমোরি চিপ সংকটে বাড়তে পারে আইফোনসহ অ্যাপলের পণ্যের দাম

হুয়াওয়ে

হুয়াওয়ে আনছে দুইটি নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa