Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ
ঢাকা বিভাগীয় সংবাদ

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

By Saiful IslamJuly 1, 20262 Mins Read

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে আবাদি জমির পাশ থেকে মাটি কাটার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালামসহ তিনজনের বিরুদ্ধে। এতে এক অসহায় বৃদ্ধা নারীর বসতভিটা, আবাদি জমি এবং পাশের একটি সরকারি সড়ক ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ করা হয়েছে।

Doulatpur

Advertisement

এ ঘটনায় প্রতিকার চেয়ে বুধবার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন উপজেলার চকমিরপুর ইউনিয়নের রামচন্দ্রপুর কালিকাবাড়ী গ্রামের বাসিন্দা খোদেজা আক্তার।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, যমুনা নদীর শাখা নদীর ভাঙনে খোদেজা আক্তারের নিজস্ব জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর তিনি অন্যের জমিতে একটি ঘর তুলে মানবেতর জীবনযাপন করে আসছেন। দীর্ঘদিন পর প্রায় দুই বছর আগে তার জমি পুনরায় জেগে ওঠে। এরপর থেকে তিনি ওই জমিতে বাদামসহ বিভিন্ন ফসলের আবাদ করে জীবিকা নির্বাহ করছিলেন।

খোদেজা আক্তারের অভিযোগ, স্থানীয় মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুস সালাম, বাচ্চু মিয়ার ছেলে নান্নু মিয়া এবং আবুল কালাম আজাদের ছেলে রনি তার জমির পাশেই অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি কেটে বিক্রি করছেন। এতে তার আবাদি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বসতভিটা ভাঙনের মুখে পড়েছে এবং পাশের সরকারি সড়কও ঝুঁকির মধ্যে রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, মাটি কাটা বন্ধ করতে গেলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। বিষয়টি স্থানীয়দের জানালেও কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

অভিযোগে তিনি উল্লেখ করেন, আব্দুস সালাম উপজেলা যুবদলের সদস্য সচিব এবং নান্নু মিয়া চকমিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় তাদের প্রভাবের কারণে এলাকাবাসী মুখ খুলতে ভয় পাচ্ছেন।

ভুক্তভোগীর দাবি, অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার কারণে তার একমাত্র সম্বল বসতভিটা ও আবাদি জমি চরম ঝুঁকিতে রয়েছে। দ্রুত মাটি কাটা বন্ধ করা না হলে তার বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। একই সঙ্গে সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত হলে স্থানীয় মানুষের দুর্ভোগও বাড়বে।

এ অবস্থায় সরেজমিন তদন্ত করে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

যুবদল নেতা আব্দুস সালাম বলেন, ওই নারীর সঙ্গে আমি কথা বলেছি। সে বলেছে, আমার নামে এক সাংবাদিক তাকে অভিযোগ দিতে বলেছে। এভাবে একজনকে হেয়প্রতিপন্ন করলে এটা মুশকিল।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের কপি এসিল্যান্ডের কাছে ফরোয়ার্ড করা হয়েছে। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবৈধভাবে মাটি কাটা বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
Related Posts
Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

July 1, 2026
তরুণীকে ধর্ষণ

কিশোরীর পরে তাকে দিয়ে ডেকেই প্রতিবন্ধী আরেক তরুণীকে ধর্ষণ!

July 1, 2026
Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

July 1, 2026

Latest News

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

তরুণীকে ধর্ষণ

কিশোরীর পরে তাকে দিয়ে ডেকেই প্রতিবন্ধী আরেক তরুণীকে ধর্ষণ!

Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa