জুমবাংলা ডেস্ক : কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে আধুনিক যন্ত্রের (ট্রান্সপ্লান্টার) মাধ্যমে আমন ধানের চারা রোপণ পদ্ধতি। এ পদ্ধতিতে আমন ধানের চারা রোপণ করে সময় ও উৎপাদন খরচ কমায় লাভবান হচ্ছেন কৃষকরা।

কৃষক

Advertisement

ট্রান্সপ্লান্টারে মাধ্যমে চারা রোপণ করতে ড্রাইভার ছাড়া কোন শ্রমিক লাগে না। কৃষকরা বলছেন, ১ লিটার তেল দিয়ে প্রায় দেড় বিঘা জমিতে চারা রোপণ করা সম্ভব হচ্ছে। আর এতে কৃষকদের প্রতি বিঘায় দেড় হাজার টাকা করে সাশ্রয়ী হচ্ছে। কৃষক আবদুল বাতেন বলেন, আগে ধান চাষ করতে অনেক শ্রমিক লাগতো কিন্তু এখন একজনে ট্রান্সপ্লান্টারে মাধ্যমে সব কাজ হয়ে যাচ্ছে।

স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, কৃষি শ্রমিকের সংকটই কৃষকদের এই মেশিন ব্যবহারে প্রল্পুদ্ধ করছে। দিন-দিন ট্রান্সপ্লান্টারে মাধ্যমে চারা রোপণের চাহিদা বেড়েই চলছে। মুরাদনগর উপজেলার কৃষি কর্মকর্তা মাইনউদ্দিন বলেন, এই মেশিনের সাহায্য খুব সহজেই ধানের চারা রোপণ করা যায়। এতে খরচ কম হয় এবং সময় কম লাগে।

আপনার কল্পনাকেও হার মানাবে স্থাপত্য নকশায় তৈরী এই ১০টি ক্যাম্পাস

পাশাপাশি অল্পসময়ে চারা সুন্দরভাবে বেশি জমিতে রোপন করা যায়। তাই আধুনিক যন্ত্রের সাহায্যে চাষাবাদ করলে কৃষকরা অবশ্যই লাভবান হবেন। একটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের দাম ৪ লাখ টাকা কিন্তু কৃষক ১ লাখ ২০ হাজার টাকা দিলেই পেয়ে যাচ্ছে এই মেশিন। আর বাকি ৭০ ভাগ খরচ ভুতূর্কি হিসেবে দিচ্ছে সরকার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.