Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home শিক্ষা ক্যাম্পাস আপনার কল্পনাকেও হার মানাবে স্থাপত্য নকশায় তৈরী এই ১০টি ক্যাম্পাস
ক্যাম্পাস

আপনার কল্পনাকেও হার মানাবে স্থাপত্য নকশায় তৈরী এই ১০টি ক্যাম্পাস

By Shamim RezaOct 6, 2023, 12:56 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার আগে পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসটা কেমন, তা নিয়েও আলাদা ঝোঁক থাকে। চার থেকে ছয় বছর যে ক্যাম্পাসে থাকবেন, সেটা অন্য ক্যাম্পাসগুলোর চেয়ে একটু ভিন্ন না হলে কি চলে? অনেক ক্যাম্পাসের কিছু ভবন আছে, যেগুলো ভিন্নতায় পৃথিবীর সেরা। লিখেছেন মুসাররাত আবির।

ক্যাম্পাস

১. দ্য লা ট্রোব ইনস্টিটিউট ফর মলিকুলার সায়েন্স, লা ট্রোব ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া
২০১৩ সালে শুরু হওয়া এই ইনস্টিটিউট দেখলেই বোঝা যায়, কেন এটি তালিকার শীর্ষে। নাম শুনেই বোঝা যাচ্ছে, মলিকুলার নিয়ে গবেষণা করাই এই প্রতিষ্ঠানের কাজ। তাই এর বিল্ডিংয়ের গঠনটাও মলিকুলার স্ট্রাকচার অনুসরণ করেই তৈরি করা। জানালাগুলো দেখে মনে হবে রসায়নের পারমাণবিক গঠন! আর পিলারগুলো এক্স ও ওয়াই ক্রোমোজোমের আদলে তৈরি।

ক্যাম্পাস

২. দ্য হাইভ, নায়াং টেকনোলজি ইউনিভার্সিটি, সিঙ্গাপুর
হাইভ মানে মৌচাক। আর নায়াং টেকনোলজি ইউনিভার্সিটির এ ল্যাব মৌচাকের আদলে তৈরি। যদিও অনেকের কাছে এটি আবার ঝুড়ির মতো মনে হতে পারে! এর স্থপতি থমাস হেথরিকের মতে, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার ধরনের কথা বিবেচনায় রেখে এভাবে তৈরি করা হয়েছে।

ক্যাম্পাস

৩. ওয়েজম্যান আর্ট মিউজিয়াম, ইউনিভার্সিটি অব মিনেসোটা, যুক্তরাষ্ট্র
নির্মাতা যখন গুগেনহিম মিউজিয়াম এবং ওয়াল্ট ডিজনির বিখ্যাত কনসার্ট হলের, তখন এমন নজরকাড়া ডিজাইন হওয়াটাই স্বাভাবিক। ফ্র‍্যাংক গেহরির তৈরি করা এই বিল্ডিংয়ের রয়েছে দুটি মুখ। একটি ইটের তৈরি, যা হিস্টোরিক বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত। আরেকটি স্টিল শিট দিয়ে তৈরি বাঁকানো গঠন।

ক্যাম্পাস

৪. শার্প সেন্টার ফর ডিজাইন, ওন্টারিও কলেজ অব আর্ট অ্যান্ড ডিজাইন, কানাডা
২০০৪ সালে বানানো এই বিল্ডিং কানাডার বিখ্যাত স্থাপত্যগুলোর একটি। টেবিল টপের আদলে তৈরি সাদা-কালো টাইলসের এই বিল্ডিংয়ে রয়েছে ১২ রঙা স্টিলের পা, যা চারতলা সমান উঁচু।

ক্যাম্পাস

৫. কুগেন বিল্ডিং, ইউনিভার্সিটি অব গুটেনবার্গ, সুইডেন
সিলিন্ডার আকৃতির এই লাল দালানে বিশ্ববিদ্যালয়টির মাস্টার্স প্রোগ্রামগুলো পরিচালিত হয়। বিল্ডিংয়ের দুই দিকে দুটি ব্রিজ বানানো হয়েছে, যা একাডেমিক বিল্ডিং এবং ডিজিটাল কমিউনিকেশন ও মিডিয়া অনুষদকে যুক্ত করেছে।

ক্যাম্পাস

৬. ওয়েস্ট ক্যাম্পাস ইউনিয়ন, ডিউক ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
এই বিল্ডিং বানানোর মূল উদ্দেশ্য, ১৯২০ সালের ডিজাইন ফিরিয়ে আনা। তবে আর্কিটেক্টরা কেবল ফিরিয়ে এনেই ক্ষান্ত হননি, আধুনিক ডিজাইনের ছোঁয়াও রেখে গেছেন। পুরো বিল্ডিংই কাচ ও স্টিলের তৈরি। তাই এক শ্রেণিকক্ষের শিক্ষার্থীরা আরেক কক্ষের শিক্ষার্থীদের দেখতে পারেন খুব সহজে।

ক্যাম্পাস

৭. দ্য ডায়মন্ড, ব্যাংকক ইউনিভার্সিটি, থাইল্যান্ড
বলা হয় শিক্ষার্থীরাই একটি দেশের রত্ন। তাই সেই সব রত্নকে তো রত্নের মতো করেই রাখা উচিত! এই অনুপ্রেরণা থেকে তৈরি হয়েছে ব্যাংকক ইউনিভার্সিটি। কারণ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের রত্নের মতোই গড়ে তুলতে চায়। আর এটা তাদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মানের প্রতীকী দর্শন।

ক্যাম্পাস

৮. সি থার্টিন বিল্ডিং, রোলাও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পোল্যান্ড
পোল্যান্ডের সবচেয়ে অদ্ভুত দালান-কোঠার মধ্যে একটি হচ্ছে সি থার্টিন বিল্ডিং। এর মধ্যে রয়েছে পোল্যান্ডের মডার্ন আর্কিটেকচারের ছোঁয়া। পুরো বিল্ডিংয়েই আছে খোপের মতো ছোট ছোট গোল জানালা। যেন কেউ কোনো কিছু দিয়ে দেয়ালগুলো ঝাঁজরা করে দিয়েছে।

ক্যাম্পাস

৯. আর্টস ওয়েস্ট বিল্ডিং, ইউনিভার্সিটি অব মেলবোর্ন, অস্ট্রেলিয়া
যাঁরা হ্যারি পটারের ভক্ত, তাঁরা এই বিল্ডিংয়ের ভেতর ঢুকলেই বুঝতে পারবেন যে সিঁড়িগুলো হগওয়ার্টসের আদলে তৈরি। প্রতিটি ফ্লোরে রয়েছে একেক রকম থিম। আর বাইরের থিমটা কনটেম্পরারি আর্ট থেকে অনুপ্রাণিত।

ক্যাম্পাস

১০. ইউটিএস বিজনেস স্কুল, ইউনিভার্সিটি অব টেকনোলজি, সিডনি, অস্ট্রেলিয়া
দূর থেকে তাকালে মনে হবে, একটা বাদামি কাগজের ব্যাগ দুমড়েমুচড়ে রাখা হয়েছে। এই মোচড়ানো বিল্ডিংই বিশ্ববিদ্যালয়টির বৈশিষ্ট্য। এর ভেতরে ঢুকলে দেখা যাবে দেয়াল থেকে শুরু করে পিলার, জানালা—সবকিছুই বাঁকানো।

দুর্দান্ত ফিচারের সঙ্গে কিলার লুকে স্যামসাং নিয়ে এলো নতুন ‘ফ্যান এডিশন’

যেন একটা দানবের হাতের থাবায় আর কোনো কিছুর আকার স্বাভাবিক নেই।

সূত্র: টাইমস হায়ার এডুকেশন

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

May 21, 2026, 9:50 PM Asia/Dhaka
বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

May 21, 2026, 1:30 PM Asia/Dhaka
বেরোবি

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

May 19, 2026, 11:48 PM Asia/Dhaka
Latest News
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

বেরোবি

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

চবি ছাত্রদল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

বেরোবি

মামলা ও কারাবরণ: আলোচনায় বেরোবির ৫ উপাচার্য

স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রফেসর ড. আনিসুর রহমান

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ড. মাসুদুল আজাদ চৌধুরী

বেরোবি

বেরোবিতে কেক কেটে এশিয়া পোস্টের শুভ উদ্বোধন

চবির ব্যবসায় প্রশাসন অনুষদের নেতৃত্বে অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp