প্রযুক্তি জগতে নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বড় উদ্যোগ নিয়েছে গুগল। তাদের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে গুরুতর ত্রুটি খুঁজে বের করতে পারলেই মিলতে পারে বিপুল অঙ্কের পুরস্কার।

গুগল

Advertisement

সম্প্রতি ‘ত্রুটি শনাক্তকরণ পুরস্কার কর্মসূচি’তে বড় ধরনের পরিবর্তন এনেছে গুগল। নতুন ঘোষণায় বলা হয়েছে, অ্যান্ড্রয়েডে থাকা ‘জিরো ডে’ ধরনের জটিল ও ঝুঁকিপূর্ণ নিরাপত্তা ত্রুটি শনাক্ত করতে পারলে সর্বোচ্চ ১৫ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ কোটি ৪৫ লাখ টাকা।

শুধু অ্যান্ড্রয়েড নয়, গুগলের ওয়েব ব্রাউজার ক্রোমে থাকা নিরাপত্তা দুর্বলতা খুঁজে পেলেও অর্থ পুরস্কার দেওয়া হবে। তবে ত্রুটির গুরুত্ব অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হবে—গুরুতর ত্রুটির জন্য বেশি এবং কম ঝুঁকির ক্ষেত্রে তুলনামূলক কম অর্থ দেওয়া হবে।

অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শনাক্ত করা ত্রুটির ক্ষেত্রে পুরস্কারের পরিমাণ কিছুটা কম হতে পারে বলে জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এই কর্মসূচির আওতায় ৭৪৭ জন নিরাপত্তা গবেষককে মোট ১ কোটি ৭১ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪০ শতাংশেরও বেশি বেশি। ২০১০ সালে চালুর পর এটিই সর্বোচ্চ পুরস্কার বিতরণের রেকর্ড।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্যোগ প্রযুক্তি নিরাপত্তা আরও শক্তিশালী করার পাশাপাশি গবেষকদের নতুন উদ্ভাবনে উৎসাহ জোগাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.