জুমবাংলা ডেস্ক : শিশুদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক একটি খুবই প্রচলিত চিকিৎসা৷ তবে তা ক্রমশ অকার্যকর হয়ে উঠছে৷ শিশুরা যখন ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে কানে সমস্যা, সেপসিস বা মেনিনজাইটিসে ভোগে, তখন তাদের প্রায়ই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়৷ সিডনি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এসব অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ৫০ ভাগ কমে গেছে৷

শিশুদের শরীর

Advertisement

এই অ্যান্টিবায়োটিক মূলত রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়৷ এর কার্যকারিতা কমে যাবার অর্থ ব্যাকটেরিয়াগুলোর ভেতর উল্টো এসব অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে৷ অথচ এর বিকল্প হিসেবে এখনো নতুন ও কার্যকর চিকিত্সা তৈরি হয়নি৷

অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা শিশুদের জন্য খুবই জরুরি৷ যতক্ষণ না তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি বিকশিত হয়, ততক্ষণ তারা সংক্রমণ প্রতিরোধ করতে কম সক্ষম৷

অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া সংক্রমণ রোধে দ্রুত কাজ করে৷ এগুলো ৪৮ ঘণ্টা পর্যন্ত কার্যকর হয় এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও প্রজননকে বাধা দিতে পারে বা ব্যাকটেরিয়া কোষগুলোকে মেরে ফেলতে পারে৷

যেমন শিশুদের ক্ষেত্রে কানের সমস্যা খুব দেখা যায়৷ কানের মধ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটলে মিউকাস মেমব্রেন ফুলে যায়, বিশেষ করে শ্রবণ নলের ভেতরে যা গলার দিকে যায়৷ যেহেতু এই টিউবগুলো বাধাগ্রস্ত হয় এবং শ্লেষ্মা আর নিষ্কাশন করতে সক্ষম হয় না, তাই কানের পর্দায় চাপ তৈরি হয় যা ছোট বাচ্চাদের জন্য খুব বেদনাদায়ক হতে পারে৷ অ্যান্টিবায়োটিক দ্রুত তা প্রতিরোধ করতে পারে৷

বর্তমানে অ্যান্টিবায়োটিকের কোন নির্ভরযোগ্য বিকল্প নেই, এ বিষয়ে বেশিরভাগ বিশেষজ্ঞ একমত৷ কখনো কখনো সহযোগী হিসেবে ঘরোয়া টোটকা কাজে লাগে৷ যেমন, স্যালাইন কখনও কখনও শ্বাসযন্ত্রের সংক্রমণ উপশম করতে সাহায্য করতে পারে, অথবা মোজার ভেতর পেঁয়াজ রেখে তার ওপর ঘুমানো কানের সংক্রমণ রোধে খুব পুরোনো প্রতিকার পদ্ধতি৷

মুম্বাই থেকে ফিরে উচ্ছ্বসিত শাকিব বললেন ‘আরো কাজ আসছে’

তবে মূল কথা হলো, অ্যান্টিবায়োটিক এখনও সেরা ও সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান৷ যেমন, সেপসিস বা রক্তে বিষক্রিয়ার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিকের চিকিৎসা করা উচিত৷

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.