মোবাইলে ইন্টারনেট মানেই অনেকের কাছে গুগল ক্রোম। কিন্তু কখনও কি মনে হয়েছে আপনি যা সার্চ করছেন, সেটার বিজ্ঞাপনই বারবার সামনে চলে আসছে? কিংবা আপনার পছন্দ–অপছন্দ যেন খুব বেশি জেনে নিয়েছে ফেলছে ইন্টারনেট? এই অস্বস্তির পেছনে বড় কারণ হচ্ছে ট্র্যাকিং ও ডেটা কালেকশন। তাই এখন অনেকেই খুঁজছেন এমন ব্রাউজার, যেগুলো ব্যবহার করেও নিরাপদ থাকা যায়। অ্যান্ড্রয়েডে এমন বেশ কিছু বিকল্প আছে, তবে ব্যবহার ও কার্যকারিতার দিক থেকে তিনটি ব্রাউজার বিশেষভাবে এগিয়ে।

ব্রেভ: সহজ, দ্রুত আর নিরাপদ
যারা ক্রোমের মতোই ইন্টারফেস চান কিন্তু ট্র্যাকিং চান না তাদের জন্য ব্রেভ দারুণ একটি বিকল্প। ব্রেভের সবচেয়ে বড় সুবিধা হলো এর সহজ ব্যবহার। দেখতে অনেকটা ক্রোমের মতো হওয়ায় নতুন ব্যবহারকারীদের জন্য মানিয়ে নেয়া সহজ। তবে এর ভেতরে রয়েছে শক্তিশালী প্রাইভেসি সিস্টেম, যা ডিফল্টভাবেই চালু থাকে।
এই ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন, থার্ড-পার্টি ট্র্যাকার এবং ফিঙ্গারপ্রিন্টিং ব্লক করে। পাশাপাশি এটি সম্ভব হলে ওয়েবসাইটকে নিরাপদ এইচটিটিএস সংযোগে আপগ্রেড করে এবং আপনার ডেটা সংগ্রহ সীমিত রাখে।
মোজিলা ফায়ারফক্স: কাস্টমাইজেশন সহজ
যদি আপনি এমন একটি ব্রাউজার খুঁজে থাকেন, যেখানে শুধু প্রাইভেসি নয় পুরো নিয়ন্ত্রণটাই আপনার হাতে থাকবে, তাহলে মোজিলা ফায়ারফক্স হতে পারে সেরা পছন্দ। এমনকি যারা একটু বেশি কাস্টমাইজেশন চান, তাদের জন্য মোজিলা ফায়ারফক্স সেরা। এতে রয়েছে উন্নত ট্র্যাকিং নিরাপত্তা, যা ক্রস-সাইট ট্র্যাকার থেকে শুরু করে ক্রিপ্টো মাইনার পর্যন্ত ব্লক করে। এটি স্বয়ংক্রিয়ভাবে ক্রস-সাইট ট্র্যাকার, ক্রিপ্টো মাইনার এবং বিভিন্ন ফিঙ্গারপ্রিন্টিং স্ক্রিপ্ট ব্লক করে। ফলে আপনার অনলাইন অ্যাক্টিভিটি অনেকটাই নিরাপদ থাকে।
আরও একটি বড় সুবিধা হলো আপনি চাইলে নিজের প্রয়োজন অনুযায়ী প্রাইভেসি লেভেল পরিবর্তন করতে পারেন। অর্থাৎ, কোনো ওয়েবসাইট ঠিকমতো না চললে সেটিংস কমিয়ে নিতে পারবেন, আবার প্রয়োজন হলে বাড়িয়েও নিতে পারবেন।
আপনি চাইলে সার্চ ইঞ্জিন বদলে ডাকডাকগো ব্যবহার করতে পারেন। এমনকি এতে এক্সটেনশন ইনস্টল করে আরও নিরাপত্তা যোগ করতে পারবেন। যারা সহজ কিছু চান, তাদের জন্য ডাকডাকগো ব্রাউজার। এখানে এক ট্যাপেই সব ব্রাউজিং হিস্ট্রি, ট্যাব, কুকিজ মুছে ফেলা যায়। এছাড়া এটি ইউআরএল থেকে ট্র্যাকিং অংশ সরিয়ে দেয় এবং থার্ড-পার্টি ট্র্যাকার ব্লক করে। গোপনে কিছু সার্চ করতে চাইলে বা সন্দেহজনক লিংক খুলতে হলে এটি বেশ কার্যকর।
সহজভাবে বলা যায় পূর্ণ নিরাপত্তা হয়তো সম্ভব নয়। তবে আপনি কতটা তথ্য শেয়ার করবেন সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব।
স্মার্ট ইউজাররা একটাই ব্রাউজারে আটকে থাকেন না প্রয়োজন অনুযায়ী আলাদা ব্রাউজার ব্যবহার করেন।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


